Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ৮ জুলাই ২০২৬

মন থেকে এখনও ১৬, নয়া ছবির গান রেকর্ডিংয়ে ফের প্রমাণ করলেন বিগ বি 

দেখে নিন সেই গান রেকর্ডিংয়ের ভিডিও!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০১৮, ১৯:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০১৮, ১৯:২৯

options
link
মন থেকে এখনও ১৬, নয়া ছবির গান রেকর্ডিংয়ে ফের প্রমাণ করলেন বিগ বি  zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবার বয়স ১০২, আর ছেলের বয়স ৭৫। কিন্তু ১০২ বছরেও বাবা ঝলমলে এবং যৌবনে পরিপূর্ণ। তিনি ছেলেকে ‘বৃদ্ধাশ্রম’-এ পাঠিয়ে গড়তে চলেছেন রেকর্ড। পিতা-পুত্রের এরকমই চমকপ্রদ সম্পর্কের কাহিনি নিয়ে উঠে আসতে চলেছে পরিচালক উমেশ শুক্লার পরবর্তী ছবি ‘১০২ নট আউট’। শুক্রবার রাতে সেই ছবিরই একটি গানের রেকর্ডিং করলেন বিগ বি। আর শুধু গান রেকর্ড করেই থেমে নেই তিনি, গভীর রাতে সেখান থেকে ফিরেই রেকর্ডিংয়ের একটি অনবদ্য ভিডিও দর্শকদের সঙ্গে শেয়ার করে নিলেন নিজের টুইটার হ্যান্ডেলে।

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

১৯৪২ সালের ১১ অক্টোবার জন্ম। এখন তাঁর বয়স প্রায় ৮০ ছুঁইছুঁই। কিন্তু এই বয়সেও যে নিজেকে কীভাবে ‘ফিট এন্ড ফাইন’ রাখতে হয় তা বোধহয় অমিতাভ বচ্চনের থেকে ভাল কেউ জানেন না। কয়েকদিন আগেই ‘১০২ নট আউট’-এর টিজার মুক্তির দিন গুঞ্জন উঠেছিল, এই বয়সে সারারাত ‘ঠাগস অফ হিন্দোস্তান’-এর শুটিং করে, দিনের বেলা আবার নতুন ছবির প্রমোশন করে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। কিন্তু শত্রুর মুখে ঝামা ঘষে দিয়ে সেদিন রাতেই হাসপাতাল থেকে বাড়ি ফিরে এলেন অমিতাভ। আর তাঁর পুত্র অভিষেক মিডিয়াকে পরিষ্কার জানিয়ে দিলেন, বাবা শুধুমাত্র রুটিন চেকআপের জন্যই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে ডাক্তাররা কয়েকটি পরীক্ষা করে জানিয়ে দিয়েছেন, তাঁর শরীর বর্তমানে সম্পূর্ণ সুস্থ।

সেই জন্যই বোধহয় গর্ব করে বলা যেতে পারে মন থেকে এখনও মাত্র ১৬ বছর বয়সেই আটকে আছেন বিগ বি। তাই সারারাত ‘ঠাগস অফ হিন্দোস্তান’-এর শুটিং-ই হোক বা ‘১০২ নট আউট’-এর গান রেকর্ডিং, তিনি কিন্তু সব সময় ফুরফুরে মেজাজে। আর তাই অত রাতে গান রেকর্ডিং থেকে ফিরেই ইনস্টাগ্রামে লিখে ফেললেন, ‘এখন রাত ৩:৩০। আর আমি একটু আগেই একটা গানের রেকর্ড শেষ করে ফিরলাম। দারুন মজা হল। এই দেখুন সেই ভিডিও . . .হা হা।’

[মৃত্যুর আগেও হাসিমুখে ছিলেন শ্রীদেবী, ভাইরাল ভিডিও]

 

২৭ বছর পর আবার অমিতাভ এবং ঋষি একসঙ্গে কাজ করতে চলেছেন এই ছবিতে। এর আগে দুজনকে ‘কুলি’, ‘কভি কভি’, ‘অমর আকবর অ্যান্টনি’-র মতো বিখ্যাত ছবিতে একসঙ্গে কাজ করতে দেখেছে দর্শক। কিন্তু আজ এতবছর পরে এইরকম একটা চরিত্রে যে  দুজনকে একসঙ্গে পাওয়া যাবে, এটা বোধহয় দর্শক ভাবতেই পারেননি। অমিতাভ বচ্চন স্বয়ং এই প্রসঙ্গে বলেছেন, ‘আমি জানি আপনারা নতুন প্রজন্মের প্রেম দেখতে বেশি ভালবাসেন। কিন্তু এই ছবিতে পিতা পুত্রের মধ্যে যে ভালবাসা আপনারা দেখবেন, তা আপনাদেরকে নিরাশ করবে না, এটুকুই বলতে পারি।’

[চুম্বন কাণ্ডে আরও বিপাকে, পাপনের সঙ্গে চুক্তি বাতিল জনপ্রিয় বিনোদন সংস্থার]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.