Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ শ্রাবণ ১৪৩৩
  • বুধবার
  • ১২ আগস্ট ২০২৬

ক্যাটরিনা নন, বিশেষ বন্ধু জন্মদিনের উপহার দিলেন রণবীরকে

কে সেই বিশেষ বন্ধু?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০১৬, ১৯:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০১৬, ১৯:৪০

options
link
ক্যাটরিনা নন, বিশেষ বন্ধু জন্মদিনের উপহার দিলেন রণবীরকে zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জন্মদিনের দিনও কাজে ব্যস্ত ছিলেন জুনিয়র কাপুর৷ একদিকে তাঁর আগামী ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির প্রমোশন করছেন আর অন্যদিকে ‘জগ্গা জাসুস’ ছবিতে অভিনয় করছেন৷ এই চরম ব্যস্ততার মধ্যেও জন্মদিনে সারপ্রাইজ পেলেন রণ৷29ranbir-kapoor-3 জানা গিয়েছে, তাঁকে কাজের মাঝেই এসে বার্থডে সারপ্রাইজ দেন তাঁর দুই বন্ধু আদিত্য রায় কাপুর এবং অর্জুন কাপুর৷ জন্মদিন উপলক্ষে ফুটবল কেক নিয়ে রাত সাড়ে এগারোটা নাগাদ হাজির হন তাঁর বন্ধুরা৷ c0bd3ec0b866072205a5615b556fccc55ff3a3d8-tc-img-previewআর তাঁদের সঙ্গে রণবীরের জন্মদিনে শামিল হন ‘জগ্গা জাসুস’ ছবির পরিচালক অনুরাগ বসু এবং ছবির অন্যান্য কলাকুশলীরা৷ রাত একটা পর্যন্ত একসঙ্গে সময় কাটান তাঁরা৷ সূত্রের খবর, সারপ্রাইজ বার্থডে ব্যাশ বেশ উপভোগ করেছেন রণ৷

dc-cover-icprt8571di96so6rifh8uu8u2-20160929135129-medi-1

Advertisement

বেশ কিছুক্ষণ শুটিং বন্ধ রেখে সেটের সবাই তাঁর জন্মদিনের উৎসবে মেতে উঠেছিলেন৷ কিন্তু একই ছবির জন্য বর্তমানে শুটিং করলেও রণবীরের জন্মদিনে সেটে দেখা মিলল না ক্যাটের৷ অন্যবারের মতো তাই রণকে জন্মদিনের সারপ্রাইজটা তাঁর প্রেমিকা দিলেন না! বন্ধুদের সঙ্গেই মেতে থাকতে হল তাঁকে!

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.