সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের ছবি মানেই তা সমাজের জন্য কোনও বার্তা দেবে৷ মুক্তি পেতে চলেছে ‘কণ্ঠ’৷ ওই ছবিটি ক্যানসার সম্বন্ধে সচেতনতা বাড়াবে বলেই আশা পরিচালকের৷ মুক্তির আগে বিশেষ স্ক্রিনিং দেখে একই কথা বলছেন চিকিৎসক দেবী শেঠিও৷ এই ছবি সকলের মন কাড়বে বলেই আশা তাঁর৷
[ আরও পড়ুন: মেট গালার লুকে বর্ণবিদ্বেষের শিকার প্রিয়াঙ্কা, রূপকথার রাজকন্যা বেশে দীপিকা]
পেশায় রেডিও জকি অর্জুন মল্লিক৷ সাফল্যের সিঁড়িতে সবে উঠতে শুরু করেছেন৷ অসাধারণ কথা বলার জন্য পুরস্কার ঝুলিতে নেওয়া মাত্রই বিপত্তি৷ আচমকাই গলা দিয়ে স্বর বেরোচ্ছে না তাঁর৷ চিকিৎসকের কাছে যান৷ নানা পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় ক্যানসারে আক্রান্ত হয়েছেন অর্জুন৷ বাঁচতে চাইলে স্বরযন্ত্র বাদ দেওয়া ছাড়া কোনও উপায় নেই তাঁর৷ অস্ত্রোপচার করা হয়৷ বাদ দেওয়া হয় স্বরযন্ত্র৷ কিন্তু অস্ত্রোপচারের পর গলা দিয়ে অদ্ভুত আওয়াজ বেরোতে দেখা যায় তাঁর৷ স্বর হারিয়ে অবসাদগ্রস্ত হয়ে পড়েন রেডিও জকি৷ স্ত্রী পাওলি এবং তাঁর অন্যান্য পরিজনদের সঙ্গে সম্পর্কের অবনতি হতে শুরু করে তাঁর৷ এখানেই উপস্থিত হন জয়া আহসান৷ গলার নানা কারিকুরি শিখিয়ে মানসিক অবসাদ থেকে মুক্তি দিতে অর্জুনের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন জয়া৷ আদৌ কি স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন অর্জুন? এই প্রশ্নের উত্তর দেবে ‘কণ্ঠ’৷
[ আরও পড়ুন: এখানকার অভিনেত্রীরা আপনাকে হিংসে করেন? কী জবাব জয়া আহসানের?]
আগামী শুক্রবার প্রেক্ষাগৃহগুলিতে মুক্তি পাবে শিবপ্রসাদ-নন্দিতার এই ছবি৷ তার আগে সোমবার বেঙ্গালুরুতে ছবিটির বিশেষ স্ক্রিনিং হয়৷ ছবি দেখার জন্য উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক দেবী শেঠি-সহ বেশ কয়েকজন চিকিৎসক৷ ছবিটি দেখে আপ্লুত তিনি৷ এই ছবি সকলের অনুপ্রেরণা বলেই জানান চিকিৎসক৷ ‘কণ্ঠ’ ছবিটি সকলের দেখা উচিত বলেও জানিয়েছেন তিনি৷ শিবপ্রসাদ-নন্দিতার প্রত্যেকটি ছবি মন ছুঁয়েছে দর্শকদের৷ ‘রামধনু’, ‘হামি’, ‘প্রাক্তন’-এর পর ‘কণ্ঠ’ কতটা দর্শক মনে প্রভাব ফেলতে পারে সেটাই এখন দেখার৷
সর্বশেষ খবর
-
‘দুই পৃথিবী’র নস্ট্যালজিয়া উসকে একসঙ্গে দেব-জিৎ, কবে পর্দায় ফিরছে পুরনো জুটি?
-
সীমানা পুনর্বিন্যাসে না, আগামী ২৫ বছর লোকসভায় ৫৪৩ আসন রাখার প্রস্তাব খাড়গের
-
নতুন সরকার গঠনের পর কতটা তরান্বিত হল রাহুলের মৃত্যু তদন্ত? কী জানাচ্ছেন প্রিয়াঙ্কা?
-
‘হুমকি’ দিয়েছিলেন মামদানি, তারপরই নিউ ইয়র্কে ভাগবতের কর্মসূচির আয়োজকদের এক্স অ্যাকাউন্ট ব্লক
-
ফের নিম্নচাপের ভ্রুকুটি! শনি থেকেই বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গ, কেমন থাকবে উত্তরের আবহাওয়া?