Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ২৯ জুন ২০২৬

‘রুস্তম’ ছবির ইউনিফর্ম নিলামে তোলায় টুইঙ্কলকে হুমকি, মুখ খুললেন অক্ষয়  

কী বললেন অভিনেতা?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২২, ২০১৮, ০১:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২২, ২০১৮, ০১:২৯

options
link
‘রুস্তম’ ছবির ইউনিফর্ম নিলামে তোলায় টুইঙ্কলকে হুমকি, মুখ খুললেন অক্ষয়   zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিরীহ পশুদের উদ্ধার করে তাদের সেবা করে এমন স্বেচ্ছাসেবী সংস্থার জন্য অর্থ সংগ্রহ করতে চেয়েছিলেন। সেই জন্যই ‘রুস্তম’ ছবিতে পরা আসল ইউনিফর্মটি নিলামে তুলেছিলেন অক্ষয় কুমার। আর এর জন্য নেটদুনিয়ায় সমালোচনার শিকার হতে হল টুইঙ্কল খান্নাকে। সন্দীপ আহলাওয়াত নামে এক সেনাকর্মী একহাত নিলেন মিসেস ফানি বোনসকে।

ফেসবুকে টুইঙ্কলকে খোলা চিঠি লেখেন সন্দীপ। তিনি বলেন, অক্ষয় ছবিতে যা পরেছেন তাকে কস্টিউম বলা যায় ইউনিফর্ম নয়। ভারতীয় সেনার স্ত্রীরা কখনই স্বামীর ইউনিফর্মকে নিলামে তোলেন না। সেনার ইউনিফর্ম এমন কোনও বস্তু নয় যা প্রযোজক কোনও সিনেমার নায়কের হাতে তুলে দেবে। দেশের রাষ্ট্রপতিই কেবল এই ইউনিফর্ম পরার অনুমতি দিতে পারেন। একে ঘাম-রক্ত দিয়ে অর্জন করতে হয়। আপনি যদি ইউনিফর্মের নাম করে এ কস্টিউম নিলাম করার চেষ্টা করেন তাহলে আমি আপনাকে আদালতে টেনে নিয়ে যেতে বাধ্য হব। আর আমার স্বরূপ যদি জানতে চান তাহলে বলব, আমাদের গর্বকে ছুঁতে আসলে প্রতিদান হিসেবে রক্তাক্ত নাক মিলবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Db2vSKsXkAA6Lz1

[রাজ-শুভশ্রীর চার হাত এক হবে এই রাজবাড়িতেই, দেখুন ছবি]

এর উত্তর দিতে দেরি করেননি অক্ষয়ের ঘরণী। প্রকাশ্যে এক জন মহিলাকে শারীরিকভাবে আঘাত করার কথা কোন সামাজিকতার পরিচয়? প্রশ্ন তোলেন তিনি। প্রতিহিংসার সমর্থন না করলেও আদালতে টেনে নিয়ে যাওয়ার প্রসঙ্গে বিস্ময় প্রকাশ করেন।

 

[নিজস্ব ভঙ্গিতে চার্লি চ্যাপলিনকে শ্রদ্ধা জানালেন রণবীর সিং, দেখুন ভিডিও]

এরপরই সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হন টুইঙ্কল। সম্প্রতি নিউ ইন্ডিয়া কনক্লেভ নামক অনুষ্ঠানে গিয়ে এ বিষয়ে মুখ খোলেন অক্ষয়। প্রশ্নের উত্তরে তিনি জানিয়ে দেন, ন্যায়ের প্রশ্নে স্ত্রীর পাশেই থাকবেন তিনি। এতে কে কী বলল তাঁর কিছু এসে যায় না।

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[‘কলঙ্ক’-এর সেটে জোড়া সাপ, আতঙ্কে ফ্লোর ছাড়লেন বরুণ-আলিয়ারা]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.