সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর রেওয়াজি গলার উদাস সুরে সারা দেশ মজেছে৷ তাঁর গানই তাঁকে সব প্রজন্মের কাছে নয়া ‘আশিকি’ করে তুলেছে৷ কিং খানের লিপে ‘গেরুয়া’ গেয়ে তো ঢেউ তুলে দিয়েছেন৷ কিন্তু ‘সুলতান’ সলমনের সঙ্গে অরিজিৎ সিংয়ের জুড়িটা বোধহয় যুতসই হল না৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অরিজিতের একটি পোস্ট সে ইঙ্গিতই দিচ্ছে ৷
সুলতান ছবিতে ছিল অরিজিতের গান৷ সব ঠিকঠাকই চলছিল, কিন্তু আচমকাই গোল বাধে৷ বলিঅন্দরের খবর, অরিজিতের ব্যবহারে অপমানিত বোধ করেন সলমন খান৷ এক অ্যাওয়ার্ড সেরিমোনি থেকে সমস্যার সূত্রপাত৷ এতটাই ক্ষুব্ধ হন সলমন যে, ছবি থেকে অরিজিতের গান বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি৷ গায়কের ফেসবুক পোস্টে পরিষ্কার, কোথাও একটা বড়সড় গোলমাল বেধেছে৷ কেননা সলমনের কাছে আক্ষরিক অর্থেই প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন অরিজিৎ সিং৷ তিনি ও তাঁর পরিবার দীর্ঘদিন ধরে সলমনের ফ্যান বলে জানিয়ে গায়কের মন্তব্য, তাঁর অনেক কিছু ব্যাখ্যা করে বলার ছিল৷ কিন্তু ফোন, টেক্সট করেও সলমনের নাগাল না পেয়ে শেষমেশ সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হন তিনি৷ সে পোস্ট অবশ্য তিনি পরে ডিলিট করে দেন৷ কিন্তু সেখানে তিনি প্রকাশ্যেই আবেদন করেছিলেন, ব্যক্তিগত সমস্যার জেরে ছবি থেকে তাঁর গান যেন ডিলিট করে না দেওয়া হয়৷
সলমনের তরফে এখনও এর কোনও উত্তর পাওয়া যায়নি৷ আদৌ তিনি অরিজিতকে ক্ষমা করেছেন কি না জানা যায়নি ৷ ফলত ছবিতে অরিজিতের গান থাকছে কি না, তা এখন লাখ টাকার প্রশ্ন৷

সর্বশেষ খবর
-
বাইক দাঁড় করিয়ে ফোনে কথা, পিছন থেকে বেপরোয়া গাড়ির ধাক্কা, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
-
ভারত-চিনের সাংস্কৃতিক মেলবন্ধন! ইউনানের শিল্পীরা মাতালেন কলকাতার মঞ্চ
-
সম্পূর্ণ বেসরকারিকরণই কি ভবিষ্যৎ? ৯ কর্মী সংগঠনের চিঠির উত্তর দিল ইসরো
-
জল্পনার অবসান! ‘বিগ বস বাংলা’য় প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রি রাজবীরের, চেনেন এই অভিনেতাকে?
-
দিল্লিতে বাড়ি ভেঙে মৃত ৫, শোকপ্রকাশ মোদি-মুর্মুর, ‘এড়ানো যেত’, তোপ কংগ্রেসের