সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় সিনেমার ইতিহাসে সফলতম ছবি ‘বাহুবলী ২’। দেশ ও বিদেশ মিলিয়ে ১০০০ কোটি টাকারও বেশি ব্যবসা করে ফেলেছে এস এস রাজামৌলি পরিচালিত এই সিনেমা।
[‘বাহুবলী’তে অভিনয়ও করেছেন রাজামৌলি, খেয়াল করেছেন কি?]
আক্ষরিক অর্থেই রাজামৌলির এই সিনেমা শুধুমাত্র সিনেমা নেই আর, পরিণত হয়েছে মহাকাব্যে। কল্পনা ও ভিএফএক্স এফেক্টের নিপুণ মিশেল এই সিনেমাকে আপামর ভারতীয় দর্শকদের কাছে জনপ্রিয় করে তুলেছে। মার্কিন মুলুকেও এই সিনেমা নিয়ে চর্চা হচ্ছে। বাংলাদেশ থেকে দর্শকরা এই সিনেমা দেখতে চার্টার্ড ফ্লাইট ভাড়া করে ভারতে আসছেন।
প্রভাস, রানা দাগ্গুবাতি, অনুষ্কা অভিনীত এই সিনেমাই কিন্তু বেশ কিছু খুঁত বার করেছেন নেটিজেনরা। একটি ভাইরাল ভিডিও-য় ‘বাহুবলী ২’ সিনেমার অন্তত ১৫টি হাস্যকর খুঁত তুলে ধরেছে এপিক কাউন্টার নামের একটি ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই ওই ভিডিও-য় এক লক্ষেরও বেশি বার দেখে ফেলেছেন নেটিজেনরা। দেখুন সেই ভিডিও।
[জানেন, কেন রানি ‘শিবগামী’র মানভঞ্জনে ব্যস্ত রাজা ‘কাটাপ্পা’?]
তবে এই খুঁতগুলি সিনেমাটিকে কোনও অংশেই খাটো করতে পারেনি। ভিডিও-টিও নেহাত মজা করে বানানো হয়েছে।
[জানেন, ‘বাহুবলী’ প্রভাসের হয়ে হিন্দিতে কথা কে বলেছিলেন?]
সর্বশেষ খবর
-
প্রোপাগান্ডা রাজনীতি গণতন্ত্রের অংশ নয়, পথ দেখাচ্ছে হাঙ্গেরি
-
রাজ্যে এবার বুলেট ট্রেন, দিল্লি থেকে শিলিগুড়ি পৌঁছবে মাত্র ৬ ঘণ্টায়, বড় আশ্বাস রেলমন্ত্রীর
-
জল্পনার অবসান! বিশ্বকাপ শুরুর পাঁচ দিন আগে ইরানকে ভিসা মঞ্জুর আমেরিকার
-
ইবোলা পরিসংখ্যানে আশার আলো কঙ্গোতে! বিপদ কাটেনি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা
-
‘রেলে ১ লক্ষ কোটির কাজ, মানচিত্রে জুড়বে গোটা বাংলা’, নবান্নে রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বড় ঘোষণা শুভেন্দুর