Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

নোট বাতিলের জেরে ধার-দেনা করে সংসার চালাচ্ছেন সেলেবরা

বাড়ির রান্নার জন্য ডিম কিনতেও টাকা ধার করেছেন বিপাশা বসু

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৯, ২০১৬, ১৯:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৯, ২০১৬, ১৯:৫৩

options
link
নোট বাতিলের জেরে ধার-দেনা করে সংসার চালাচ্ছেন সেলেবরা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে এখন একটাই আলোচনা৷ প্রধানমন্ত্রীর ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত৷ পাড়ার মোড়, ব্যস্ত রাস্তা থেকে শুরু করে শপিং মল সর্বত্রই চিন্তা ও বিভ্রান্তির জোয়ার৷ এই সিদ্ধান্তের জেরে দেশের আম জনতা যেমন উদগ্রীব তেমনই এর থেকে বাদ পড়েননি সেলেব্রিটিরাও৷ দৈনন্দিন জীবনযাপনে তারাও বিবিধ সমস্যার শিকার৷

বলি দুনিয়াও এই আলোচনার ঝড় থেকে বিরত নয়৷ অভিনেত্রী বিপাশা বসু তো বাড়ির রান্নার জন্য ডিম কিনতেও টাকা ধার করেছেন৷ বুঝুন কান্ড! শেষমেষ ডিম কিনতে কিনা লোকের কাছে হাত পাততে হচ্ছে বিপাশাকে৷

Advertisement

টেলিভিশনের জনপ্রিয় মুখ ও ডিরেক্টর কবীর খানের পত্নী মিনি মাথুর তো তাঁর বাচ্চার পিগি ব্যাঙ্ক ভেঙে টাকা জোগাড় করেছেন৷

সমস্যার সম্মুখীন হলেও বিনোদন জগতের মানুষরা কিন্তু প্রধানমন্ত্রীর এই রাতারাতি বদলের সিদ্ধান্তকে প্রশংসা করেছেন ৷

মোদীর এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ঋষি কাপুর, অনুষ্কা শর্মা এমনকি তালাইভা রজনীকান্তও৷

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.