Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৭ জুলাই ২০২৬

বক্সার পরে দৌড়চ্ছেন ইরফান, প্রকাশ্যে ‘ব্ল্যাকমেল’-এর টিজার

দেখুন ভিডিও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০১৮, ২০:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০১৮, ২০:৪২

options
link
বক্সার পরে দৌড়চ্ছেন ইরফান, প্রকাশ্যে ‘ব্ল্যাকমেল’-এর টিজার zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরনে বক্সার আর মাথায় মেয়েদের ব্রা-প্যান্টির বাক্স পরে প্রচন্ড জোরে দৌড়চ্ছেন ইরফান খান। আর তাঁর পিছনে তাড়া করে দৌড়চ্ছেন আরও একদল লোক। হ্যাঁ এবার এমনটাই দেখতে পাবেন অভিনয় দেও-র পরবর্তী ছবি ‘ব্ল্যাকমেল’-এর টিজারে।

Advertisement

[পাক মুলুকের সানি লিওনকে নিয়ে মশগুল নেটদুনিয়া, দেখুন ছবি]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

ছবির টিজারের দৌড়নোর ধরনটা ভীষণ চেনা। আপনি নিশ্চয়ই ভাবতে বসেছেন অনেকদিন আগে ঠিক কোন সিনেমায় এরকমই একটা দৃশ্য দেখেছিলাম? তারপর নিশ্চয়ই তাঁর সূত্র ধরে ভাবতে শুরু করেছেন কে এই পরিচালক অভিনয় দেও? আচ্ছা আর হেয়ালি করব না, এবার বরং আপনাকে মনে করিয়ে দেওয়া যাক পুরো বিষয়টা। অভিনয় দেও হলেন ২০১১ সালের সাড়া ফেলে দেওয়া সিনেমা ‘ডেল্লি বেল্লি’-র পরিচালক। আর ‘ব্ল্যাকমেল’ ছবির টিজার দেখে আপনার সম্ভবত মনে পড়ে যাচ্ছিল ওই ছবিরই একটি খুব পরিচিত গান ‘ভাগ ভাগ ডিকে বোস’-এর দৃশ্যটি। এই ছবির জন্য ওই পরিচালক সেই বছর ফিল্মফেয়ারে সেরা নবাগত পরিচালকের পুরস্কারও জিতেছিলেন। তারপর ‘গেম’, ‘ফোর্স ২’-এর মতো সিনেমা তিনি পরিচালনা করলেও, বিশেষজ্ঞরা মনে করছেন এত বছর বাদে ‘ব্ল্যাকমেল’ দিয়ে তিনি আবার একটি ভাল সিনেমা দর্শকদের উপহার দিতে চলছেন। আগে সিনেমাটির মুক্তির দিন ৬ এপ্রিল ঠিক করা হলেও, ছবির টিজার মুক্তির দিন পরিচালক পরিষ্কার জানিয়ে দিয়েছেন এপ্রিল মাসের ২২ তারিখ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

ছবিটির টাইটেল কার্ডটা দেখলেই আপনি বুঝতে পারবেন পরিচালক ছবির নামটি নিয়ে খেলেছেন। আর এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে ছবির অভিনেতা ইরফান খান বলেন, ‘এখানে আমি একটা একদম অন্যরকম চরিত্রে অভিনয় করছি। কী সেই  চরিত্র সেটা এখন বলব না। কারণ তাতে ছবি দেখার মজাটা নষ্ট হয়ে যাবে।তাই আগামী ২২ এপ্রিল ছবিটি দেখতে হলে যেতে ভুলবেন না। আশা করছি আপনাদের নিরাশ করব না।’

[বসন্তেই ‘অক্টোবর’ নিয়ে হাজির হচ্ছেন সুজিত সরকার]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.