Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১০ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২৮ আগস্ট ২০২৬
Celeb Rakhi Celebration

তারকাদের জম্পেশ রাখি, গেরুয়া তিলকে সলমন, বিজ্ঞাপন বিতর্কে ‘ফ্যাশন কমিটি’কে কাঁচকলা কৃতীর!

বোনের কাছে রাখি পরলেন দেব-হিরণরা। বলিউড-টলিউডের সেলেবপাড়ার রাখি কড়চা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৮, ২০২৬, ১৯:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৮, ২০২৬, ১৯:৪১

options
link
তারকাদের জম্পেশ রাখি, গেরুয়া তিলকে সলমন, বিজ্ঞাপন বিতর্কে ‘ফ্যাশন কমিটি’কে কাঁচকলা কৃতীর! zoom
দেব-হিরণ থেকে সলমন, বলিউড-টলিউড তারকাদের রাখির রঙিন মুহূর্ত।
Advertisement

রাখিবন্ধন মানেই ভাই-বোনের আত্মিক টান, অকৃত্রিম বিশ্বাস ও সুরক্ষার চিরন্তন প্রতীক। শুভ লগ্নে ভাইবোন যখন পরস্পরের কবজিতে পরম স্নেহে ‘রক্ষাসূত্র’ বেঁধে দেয়, তখন সেই সুতোর প্রতিটি বাঁধনে উচ্চারিত হয় মঙ্গলকামনা আর আজীবন পাশে থাকার নীরব প্রতিশ্রুতি। সেলেবপাড়ার সদস্যরাও আমজনতার মতো এদিন ভাইবোনদের হাতে বেঁধে দিলেন চিরকালীন ‘রক্ষাসূত্র’। টলিউড, বলিউড তারকারা কে কীভাবে রাখি উদযাপন করলেন, রইল কড়চা।

ফি বছর দুই বোন অর্পিতা খান শর্মা ও আলভিরা অগ্নিহোত্রীর থেকে রাখি পরেন সলমন খান। ইসলাম ধর্মাবলম্বী হলেও খান পরিবারে বরবার হিন্দুধর্মের উৎসবের গুরুত্ব রয়েছে। গণেশপুজো থেকে দওয়ালি সবটাই ঘটা করে পালন করেন তাঁরা। শুক্রবার দুপুরে বোন আলভিরার বাড়িতে গিয়ে রাখি উদযাপন করেন সলমন খান। সঙ্গে ছিলেন ভাইপোও। পরনে লাল টির্শাট। কপালে গেরুয়া তিলক। বোনের বাড়ি থেকে বেরনোর সময়ে পাপারাজ্জিদের দেখেই হাত তুলে রাখির ঝলক দেখানোর পাশাপাশি শুভেচ্ছা জানান ভাইজান। সেই ‘সোয়্যাগ’ আপাতত নেটভুবনে ভাইরাল।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

অন্তর্বাস পরে কেন ভাইকে রাখি পরাচ্ছ? – এমন কটুক্তিও শুনতে হয়েছে কৃতীকে। এবার বোন নুপূরকে রাখি পরিয়ে সেসব নিন্দুকদের উদ্দেশে মোক্ষম জবাব ছুড়লেন অভিনেত্রী।

হিমাচলের বাসভবনে ভাইকে রাখি পরিয়ে ‘বংশের গৌরব বাড়ানো’র আশীর্বাদ করেন কঙ্গনা রানাউত। অক্ষয় কুমার, প্রীতি জিন্টারা সকলেই রাখিবন্ধনের শুভেচ্ছা জানিয়েছেন। হাত ভর্তি রাখির ছবি দিয়ে ফের সোশাল পাড়ার চর্চায় রবি কিষেণ। কপালে সিঁদুরে টিপ। কবজি ছাড়িয়ে প্রায় কনুই অবধি বাঁধা রাখির ছবি দিয়ে ‘দাদা নম্বর ওয়ান’-এর তকমা পেলেন বিজেপির তারকা সংসদ কিষেন। অন্যদিকে বিজ্ঞাপন বিতর্কে রাখির দিনই নেটভুবনের ‘ফ্যাশন কমিটি’র সঙ্গে প্রতিশোধ নিলেন কৃতী শ্যানন। কীরকম? সম্প্রতি এক গয়না প্রস্তুতকারক সংস্থার বিজ্ঞাপনী ভিডিওয় ব্রালেটে ধরা দিয়ে ‘সংস্কারি’ নেটপাড়ার চক্ষুশূল হয়েছিলেন নায়িকা। যার জেরে বিতর্কের ঠেলায় সেই বিজ্ঞাপন তুলে নেওয়া হয়। রাজনৈতিকমহলেও টিপ্পনি শুরু হয়েছিল। অন্তর্বাস পরে কেন ভাইকে রাখি পরাচ্ছ? – এমন কটুক্তিও শুনতে হয়েছে কৃতীকে। এবার বোন নুপূরকে রাখি পরিয়ে সেসব নিন্দুকদের উদ্দেশে মোক্ষম জবাব ছুড়লেন অভিনেত্রী। দুই বোনের রাখি পরা ছবি দিয়ে কৃতী শ্যানন লিখেছেন, ‘যদিও রাখি উপলক্ষে ফ্যাশন নিয়ে আলোচনা-পর্যালোচনা এখনও বহাল, আমরা কিন্তু আসল বিষয়েই ফোকাস করেছি।’ অতঃপর রাখির পোশাকবিধিতে মাথা না ঘামিয়ে এই পবিত্র বন্ধনকে উদযাপনের কথাই যে বলেছেন তিনি, তা বলাই বাহুল্য।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sara Ali Khan (@saraalikhan95)

শ্যামপুরে রাখি উদযাপন করলেন সাংসদ-অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ও। ‘ন কদাপি খণ্ডিতঃ’- সংস্কৃতে শ্লোক উল্লেখ করে হিরণ লিখেছেন,…

রাখির দিন নজর কাড়ল টলিপাড়ার সেলেব ভাইবোনদের উদযাপনের মুহূর্তও। বোনের হাতে রাখি পরলেন দেব। ঘরোয়া সেলিব্রেশনের একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেতা-প্রযোজক তথা টলিউডের ‘নতুন পরিচালক’। শ্যামপুরে রাখি উদযাপন করলেন সাংসদ-অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ও। ‘ন কদাপি খণ্ডিতঃ’- সংস্কৃতে শ্লোক উল্লেখ করে হিরণ লিখেছেন, ‘আমার মেজদি- ঝুমা, ভালো নাম অণিমা গাঙ্গুলি । আরও দুই দিদি আছে, সময় ও স্থানের অভাবে সব দিদিকে রাখি বাঁধতে পারলাম না। ভাই-বোনের এই পবিত্র সম্পর্ক কেবল একটি সুতোয় বাঁধা নয়। এটি ভালোবাসা, বিশ্বাস, স্নেহ ও আজীবন একে অপরের পাশে থাকার অঙ্গীকার।’ ঋদ্ধি জানালেন, পাড়ার খুদে বোনের কাছে সকালে মারধর খেয়ে তারপর রাখি পরেছেন তিনি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sangbad Pratidin Entertainment (@sangbadpratidinentertainment)

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.