Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ৮ জুন ২০২৬
pinjar teaser launch

জুলাইয়ে মুক্তির অপেক্ষায় ‘পিঞ্জর’, টিজার লঞ্চে তারকার চাঁদের হাট

একাধিক দেশ-বিদেশের ফেস্টিভ্যালে সমাদৃত হওয়ার পর আগামী জুলাই মাসে কলকাতায় মুক্তি পাবে 'পিঞ্জর'। তার আগে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণের মাধ্যমে হয়ে গেল সিনেমার টিজার লঞ্চের অনুষ্ঠান।

Advertisement
পূর্বাশা দাস
পূর্বাশা দাস

শেষ আপডেট: জুন ৮, ২০২৬, ০৯:১৮

link
পূর্বাশা দাস
পূর্বাশা দাস

শেষ আপডেট: জুন ৮, ২০২৬, ০৯:১৮

options
link
জুলাইয়ে মুক্তির অপেক্ষায় ‘পিঞ্জর’, টিজার লঞ্চে তারকার চাঁদের হাট zoom
'পিঞ্জর'-এর টিজার লঞ্চে রূপা গঙ্গোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়, সুদেষ্ণা রায়, দেবলীনা দত্ত, মল্লিকা বন্দ্যোপাধ্যায়, পরিচালক রুদ্রজিৎ রায় ও বিশিষ্ট জনরা।

খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়…’ প্রতিটি পাখিই চায় ডানা মেলে তার স্বপ্নের উড়ান। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় খাঁচা। আর এই ‘খাঁচা’ শব্দের ব্যবহার বিবিধ। একটি খাঁচার আড়ালে অনেক স্বপ্ন বন্দি হয়ে থাকে। ফলস্বরূপ অশিক্ষা, কুসংস্কার, গোঁড়ামি, গার্হস্থ্য হিংসা প্রকট হয়। এই সকল বিষয়কে একত্রিত করে নিটোল গল্পের বুননে তৈরি ডঃ রুদ্রজিৎ রায়ের প্রথম পূর্ণদৈর্ঘ্যের বাংলা ছবি ‘পিঞ্জর’। বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণের মাধ্যমে হয়ে গেল সিনেমার টিজার লঞ্চের অনুষ্ঠান।

এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দাশগুপ্ত, বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়, বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়, অভিনেত্রী মল্লিকা বন্দ্যোপাধ্যায়, দেবলীনা দত্ত-সহ আরও অনেকে। এই ছবির মাধ্যমে খাঁচাবন্দি সামাজিক অবক্ষয়ের গল্প বলেছেন পরিচালক। ঝিমলি, পারমিতা, শেফালি, তারক, ইকবালের জীবন ঘটে চলা নানান ঘটনার আবর্তেই এগবে ‘পিঞ্জর’-এর গল্প। 

Advertisement

পাখি শিকারের মতো সংবেদনশীল ও মর্মস্পর্শী বিষয় উঠে আসবে এই ছবিতে। চিত্রনাট্য লিখেছেন রাহুল রায়। ক্যামেরার দায়িত্ব সামলেছেন মানস ভট্টাচার্য। এই ছবিতে অভিনয় করেছেন মল্লিকা বন্দ্যোপাধ্যায়, সাগ্নিক মুখোপাধ্যায়, মমতা শঙ্কর, জয় সেনগুপ্ত, ঈশান মজুমদার প্রমুখ। আবহ সংগীত তৈরি করেছেন রাতুল শঙ্কর। একাধিক দেশ-বিদেশের ফেস্টিভ্যালে সমাদৃত হওয়ার পর আগামী জুলাই মাসে কলকাতায় মুক্তি পাবে ‘পিঞ্জর’।

উল্লেখ্য, মল্লিকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকাকালীন সিনেমার প্রস্তাব নিয়ে গিয়েছিলেন পরিচালক। গল্প শুনে পছন্দ হওয়ায় অভিনয়ে সম্মতি জানান বর্তমান স্ত্রী তথা অভিনেত্রী মল্লিকা। অন্যদিকে সঙ্গীতশিল্পী রাতুল শঙ্করও রুদ্রজিৎ-এর খুব কাছের বন্ধু। তাই ছবির গান নিয়ে খুব একটা বেশি বেগ পেতে হয়নি পরিচালককে। মমতা শঙ্করের সঙ্গেও হৃদ্যতার সম্পর্ক। চিকিৎসক হিসেবে দীর্ঘদিনের পরিচিতি।

 ছবিতে খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্রে কাজ করেছেন অভিনেত্রী-নৃত্যশিল্পী মমতা শঙ্কর। ‘পিঞ্জর’ তৈরিকরতে পরিচালক রুদ্রজিতের সময় লেগেছে প্রায় দেড় বছর। কলাকুশলী নির্বাচনের মতো অনেক গুরুদায়িত্ব কাঁধে ছিল। লুক টেস্টের পর কে পারফেক্ট ম্যাচ সেটা নির্বাচন করা রুদ্রজিৎ-এর কাছে বিরাট চ্যালেঞ্জ। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.