সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়টা খুব একটা ভাল যাচ্ছে না বলিউডের। একের পর এক ঘটনা ঘটেই চলেছে। এবার ‘লাল সিং চড্ডা’র (Laal Singh Chaddha) সেটে ঘটল দুর্ঘটনা। আর তার জেরে চোট পেলেন খোদ আমির খান (Aamir Khan)।
সূত্রের খবর মানলে, ‘লাল সিং চড্ডা’র একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন আমির খান। সেই সময় আচমকা পাঁজরে চোট লাগে তাঁর। দুর্ঘটনার জেরে কিছুক্ষণ শুটিং বন্ধ রাখা হয়। তবে মহামারী পরিস্থিতিতে শুটিং বন্ধ রাখতে চাইছিলেন না বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। তাই ব্যথার ওষুধ খেয়েই ফের শুটিং শুরু করে দেন। চোট কতটা গুরুতর, তা হয়তো পরে টের পাবেন আমির।
[আরও পড়ুন: ‘নারীবাদীদেরই ক্লিভেজ দেখাতে হয় কেন?’, নেটিজেনের প্রশ্নের যোগ্য জবাব দিলেন সোনা মহাপাত্র]
১৯৯৪ সালে মুক্তি পাওয়া টম হ্যাঙ্কস (Tom Hanks) অভিনীত আমেরিকান ক্লাসিক ‘ফরেস্ট গাম্প’-এর (Forrest Gump) অফিশিয়াল রিমেক ‘লাল সিং চড্ডা’। ২০১৯ সালের ৩১ অক্টোবর ছবির শুটিং শুরু করেন আমির। মাঝে করোনা (CoronaVirus) সংকটের কারণে বেশ কিছুদিন শুটিং বন্ধ রাখতে হয়। নিউ নর্মালে ফের ছবির শুটিং শুরু হয়। এর জন্য তুরস্কেও গিয়েছিলেন আমির খান। সেখানে গিয়ে আবার বিতর্কে জড়িয়েছিলেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়ইপ এরদোগানের (Recep Tayyip Erdoğan) স্ত্রী এমাইন এরদোগানের (Emine Erdoğan) সঙ্গে দেখা করার জন্য চূড়ান্ত সমালোচনার মুখে পড়েন। ‘লাল সিং চড্ডা’ বয়কটের ডাক দেয় নেটদুনিয়ার একাংশ।
এর মধ্যেই ভারতে ফিরে ফের ছবির শুটিং শুরু করেন আমির। অন্তঃসত্ত্বা অবস্থাতেই আমিরের সঙ্গে শুটিংয়ে যোগ দেন নায়িকা করিনা কাপুর (Kareena Kapoor)। কিছুদিন আগেই ছবির শুটিং শেষ করেন করিনা। ইনস্টাগ্রামে ছবি আপলোড করে জানিয়েছিলেন সেকথা।
[আরও পড়ুন: লোনাভলা থেকে নিষিদ্ধ মাদক-সমেত গ্রেপ্তার অর্জুন রামপালের প্রেমিকা গ্যাব্রিয়েলার ভাই]
সর্বশেষ খবর
-
টসের আগে স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতের প্রথম একাদশে কারা?
-
১৬ আগস্ট শেষ নয়, বাড়ল গ্যাসের ই-কেওয়াইসির সময়, গ্রাহকদের স্বস্তি দিয়ে কী জানাল কেন্দ্র?
-
কলম্বিয়ার পর ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, জারি সুনামি সতর্কতা
-
সুযোগের অপেক্ষায় ‘মগুজে নকশাল’রা! দেশে চলছে ছায়াযুদ্ধ, স্বাধীনতা দিবসে সতর্ক করলেন মোদি
-
‘জেন আলফা’দের হাত ধরে আসবে সাফল্য, ২০৩৬-এ ভারতে অলিম্পিক আয়োজনে স্বপ্ন মোদির