সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেয়ের বিয়ে নিয়ে স্বাভাবিকভাবেই দারুণ উচ্ছ্বসিত আমির খান। তাই তো একমাত্র মেয়ে ইরার বিয়ের সমস্ত আয়োজন নিজের হাতেই সামলে নিচ্ছেন আমির। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, উদয়পুরেই এলাহি আয়োজনের মধ্য়ে দিয়ে ২০২৪ সালের ৩ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়বেন আমিরকন্যা ইরা খান। কিন্তু তার আগে হবে আইনি বিয়ে। শোনা যাচ্ছে, এর পরই ১৩ জানুয়ারি মুম্বইতে দেওয়া হবে রিসেপশন।
আমির খান ঘনিষ্ঠমহল সূত্র জানাচ্ছে, ৮-১০ জানুয়ারি ৩ দিন ধরে চলবে অনুষ্ঠান। মেহেন্দি থেকে সংগীত, হলদি সবটাই হবে ধুমধাম করে। নিমন্ত্রিত থাকবে শুধু বর ও কনের পরিবার, আর খুব কাছের বন্ধুরা।
মেয়ের বিয়ের তারিখ ঠিক হতেই কেঁদে ভাসাচ্ছেন আমির খান। এবং সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির জানালেন, ‘মেয়ের বিয়ের দিন খুব কাঁদব।’
[আরও পড়ুন: ফের ভোগান্তি, উৎসবের মাঝে ডেঙ্গুর কবলে রুবেল, জানালেন কঠিন লড়াইয়ের কথা ]
সাক্ষাৎকারে আমির আরও জানিয়েছেন, ”আমার কথাগুলো হয়তো সিনেমার সংলাপের মতো শোনাবে। নূপুর আমার শুধু জামাই নয়, আমার ছেলেই। ইরা যে সময় অবসাদের সঙ্গে লড়াই করছিল, সেই সময় প্রতিটা মুহূর্তে মেয়েকে সঙ্গ দিয়েছে। আর ওঁরা দুজনে একে অপরের সঙ্গে খুশি, সেটাই আমার কাছে যথেষ্ট।”
প্রসঙ্গত, গত ৪ বছর ধরে মনোবিদের তত্ত্বাবধানে রয়েছেন হতাশাগ্রস্ত ইরা খান। নিজের ডিপ্রেশনের কথা কখনওই লুকোননি আমির খানের (Aamir Khan) মেয়ে। সোশ্যাল মিডিয়ায় আগেও নিজের মনের কথা অনুরাগীদের খুলে বলেছেন তিনি। এবার তিনি জানালেন, তাঁর এই হতাশাগ্রস্ত হওয়ার পিছনে ঠিক কী কী কারণ রয়েছে বলে তাঁর মনে হয়। আর সেই প্রসঙ্গেই ১৪ বছর বয়সে নিজের শ্লীলতাহানি হওয়ার কথাও জানান তারকাকন্যা।
ইরা বলেছিলেন, “প্রায় এক বছর পর জানতে পেরেছিলাম ওরা ইচ্ছাকৃতভাবেই আমার সঙ্গে এমন আচরণ করেছিল। কারণ ওরা আমার শ্লীলতাহানিই করতে চেয়েছিল। এই পরিস্থিতি থেকে বেরতে আমি সঙ্গে সঙ্গে মা-বাবাকে ই-মেল মারফত সব জানাই।” কে বা কারা তাঁর শ্লীলতাহানি করেছিল, সে বিষয়ে যদিও বিস্তারিত বলেননি তিনি। তবে ওই সব দিনগুলি কাটিয়ে জীবনে এগিয়ে গিয়েছেন বলেই জানান ইরা।
[আরও পড়ুন: নির্বাচন কমিশনের জাতীয় আইকন রাজকুমার রাও! পাঁচ রাজ্যের ভোটের আগেই ঘোষণা?]
সর্বশেষ খবর
-
৯ ঘণ্টা লোডশেডিং, রাত ৮টায় বন্ধ দোকান-বাজার, আলোর খোঁজে ভারতের দ্বারস্থ অন্ধকার বাংলাদেশ!
-
‘যন্তর মন্তরে শাবানাজির মতো জেন জি’রা ছিলেন!’ ‘নর্দমার প্রজন্ম’র পর ফের বিস্ফোরক কঙ্গনা
-
২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন! মুখ্যমন্ত্রীর নির্দেশে জাহাজের ধাক্কায় নূরপুরে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত শুরু
-
মেসি পেরেছে, রোহিত-বিরাট কেন নয়? বিশ্বকাপের আগে গম্ভীরকে ‘চ্যালেঞ্জ’ বিজেপি সাংসদের
-
নেতাজি কি যুদ্ধাপরাধী! ঠিক কী বলেছিলেন নেহরু? ‘অনন্ত’ বিতর্কের মাঝে ব্যাখ্যা গবেষকদের