বলিউডের খান সাম্রাজ্য বরাবরই অটুট! তিন দশকের ফিল্মি কেরিয়ারে সময়ের সঙ্গে পোক্ত হয়েছে তিন খানের বন্ধুত্বও। কঠিন সময়ে একে-অপরের পাশে থেকেছেন। আবার কখনও বা বন্ধুত্বে মান-অভিমানের পালা চললে কেউ মধ্যস্থতা করে মিটমাট করেছেন। কাজের অবসরে একসঙ্গে রাতভর পার্টিও করার পাশাপাশি পরস্পরের সিনেমার হয়েও প্রচার করেছেন। কিন্তু এবার সলমনের দুঃসময়ে আমির খান এলেও দেখা যায়নি শাহরুখ খানকে! সেই প্রেক্ষিতেই খান সাম্রাজ্যের ভক্তশিবিরের তরফে ‘কিং’-এর খোঁজ পড়েছে।

আরও পড়ুন:
ঠিক কী ঘটেছে? আসলে বৃহস্পতিবার গভীর রাতে সেলিম খানকে দেখতে প্রেমিকা গৌরী স্প্র্যাটকে নিয়ে লীলাবতী হাসপাতালে ছুটে গিয়েছিলেন আমির খান। পাপারাজ্জিদের সুবাদে সেই ছবি-ভিডিও আপাতত দাবানল গতিতে ছড়িয়ে পড়েছে নেটভুবনে। সেখানেই দেখা যায়, একরাশ উদ্বেগ-উৎকণ্ঠা নিয়ে হন হন করে হাসপাতালে প্রবেশ করেন আমির। সলমনের পরিবারের সঙ্গে বরাবরই সুসম্পর্ক মিস্টার পারফেকশনিস্ট-এর। সেই তালিকায় শাহরুখ খানও রয়েছেন। কারণ একাধিক সাক্ষাৎকারে বলিউড বাদশা বরাবর বলে এসেছেন, “আজ আমি যে জায়গায় পৌঁছেছি তার অনেকটা কৃতীত্ব সেলিম আঙ্কেলের। গোড়ার দিকে যখন স্ট্রাগল করছি, তখন ওঁর বাড়িতেই বহুবার খেয়েছি।” কিন্তু দিন তিনেক ধরে সেলিম খান যখন আশঙ্কাজনক অবস্থায় ভেন্টিলেশনে তখন লীলাবতী হাসপাতালে আমিরকে দেখা গেলেও খান সাম্রাজ্যের আরেক প্রতিনিধি শাহরুখকে দেখা যায়নি। সেই প্রেক্ষিতেই ভক্তদের কৌতূহল, ‘শাহরুখ কোথায়?’ বলিউড মাধ্যম সূত্রে খবর, “শাহরুখ এইমুহূর্তে পুরোদস্তুর কিং-এর শুটিংয়ে ব্যস্ত।

এদিকে সেলিম খানকে দেখতে ইতিমধ্যেই হাসপাতালে গিয়েছেন জাভেদ আখতার, শিল্পা শেট্টি থেকে রণবীর সিং-সহ আরও অনেকে। মঙ্গলবার দুপুর থেকেই সেলিম খানের আরোগ্য কামনায় রত বলিউড। এদিন সকালে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় বলিউডের নবতিপর চিত্রনাট্যকারকে। যদিও সেসময়ে সেলিমের শারীরিক পরিস্থিতি অবনতি হওয়ার নেপথ্যের কারণ জানা যায়নি, তবে পরে জানা যায়, মস্তিষ্কে রক্তক্ষরণের জন্যই তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি ঘটেছে। প্রথমটায় অস্ত্রোপচারের কথা থাকলেও বুধবার চিকিৎসক জানান, সামান্য ব্রেন হেমারেজের জন্য কোনওরকম অপারেশনের দরকার হয়নি। তবে ভেন্টিলেশনে থাকলেও আপাতত স্থিতিশীল সেলিম খান।
View this post on Instagram
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
জমি দখলের অভিযোগে গ্রেপ্তার, আদালতে যাওয়ার পথে ডিম হামলার মুখে কাঁথির তৃণমূল কাউন্সিলর
-
আদর্শ নেতা হতেই হবে! রাজ্যজুড়ে মণ্ডল স্তরে ‘পার্টি ক্লাস’ শুরু করছে বিজেপি
-
দিল্লির পর বাংলায় বিরাট মদ কেলেঙ্কারি! তৃণমূল জমানায় বদলে যায় নীতি, কাঠগড়ায় অভিষেক
-
বিমানবন্দরের মতো আন্তর্জাতিক মানের বাস ও ট্যাক্সি টার্মিনাল হাওড়ায়! রেলমন্ত্রীকে প্রস্তাব রাজ্যের
-
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মসনদে তামিম, কনিষ্ঠতম সভাপতি নির্বাচিত প্রাক্তন অধিনায়ক