Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ৮ আগস্ট ২০২৬
Kiran Rao

‘আমিরের তৃতীয় বিয়ের জন্য আদর্শ সাজ’, চরম কটাক্ষের শিকার প্রাক্তন স্ত্রী কিরণ রাও

সম্প্রতি 'লগান'-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুত্র আজাদের সঙ্গে হাজির ছিলেন কিরণ। সেখানেই নিজস্ব ফ্যাশন স্টেটমেন্টে ধরা দেন পরিচালক। তার পর থেকেই নেটভুবনে ট্রোলড কিরণ রাও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৬, ২০২৬, ১৯:২৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৬, ২০২৬, ১৯:২৭

options
link
‘আমিরের তৃতীয় বিয়ের জন্য আদর্শ সাজ’, চরম কটাক্ষের শিকার প্রাক্তন স্ত্রী কিরণ রাও zoom
পোশাক নিয়ে চরম কটাক্ষের শিকার কিরণ রাও।
Advertisement

আসন্ন জুলাই মাসেই তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আমির খান। তার প্রাক্কালে চর্চায় অভিনেতার প্রাক্তন স্ত্রী কিরণ রাওয়ের সাজপোশাক। পরিচালক কিরণের ফ্যাশন স্টেটমেন্ট বরাবরই ছকভাঙা! গরপড়তা কিংবা ট্রেন্ডে কোনওদিনই গা ভাসাননি তিনি। বলা ভালো, কিরণ রাও বরাবরই সাজপোশাক নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন। তবে এবার ফ্যাশন নিয়ে এক্সপেরিমেন্টের জন্যেই চরম কটাক্ষের শিকার হতে হল পরিচালককে।

‘কখনও প্রচলিত তারকাসুলভ চাকচিক্যের পিছনে ছোটেন না, বরং নিজের ব্যক্তিত্বের সঙ্গে মানানসই পোশাকই বেছে নেন। তাই নিন্দুকদের উচিত নিজেদের চরকায় তেল দেওয়া।’

Aamir Khan's Ex Kiran Rao Trolled For Wearing T-Shirt With Saree
‘লগান’-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুত্র আজাদের সঙ্গে হাজির ছিলেন কিরণ।

ঠিক কী ঘটেছে? সম্প্রতি ‘লগান’-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুত্র আজাদের সঙ্গে হাজির ছিলেন কিরণ। সেখানেই টি-শার্টের সঙ্গে সাদাকালো চেক শাড়ি পরে ধরা দেন তিনি। অনেকটা গামছা স্টাইলে গিঁট বেঁধে আঁচল সাজিয়েছিলেন কিরণ। ব্লাউজ হিসেবে তাঁর পরনে ছিল কালো টি-শার্ট। যেখানে উল্লেখ, ‘খোঁজ পেলে যোগাযোগ করবেন।’ সঙ্গে চোখে বরাবরের মতো চশমা। ছোট্ট টিপ। মেকআপ কিংবা লিপস্টিকের লেশমাত্র নেই চেহারায়! প্রসাধনী বলতে শুধু একগাল হাসি! লাল গালিচায় ছেলের পাশে দাঁড়িয়ে হাসিমুখে ছবি তিলছিলেন কিরণ রাও। আর সেসব ক্যামেরাবন্দি মুহূর্ত সোশাল পাড়ায় ছড়িয়ে পড়তেই বেধড়ক কটাক্ষের শিকার হতে হল আমির খানের প্রাক্তন স্ত্রীকে। কারও মন্তব্য, ‘আমিরের তৃতীয় বিয়েতেও কি এই পোশাকই পরবেন?’ কারও কটাক্ষ, ‘কিরণ রাও আসলে কী পরেছেন, সেটা কি কেউ বুঝিয়ে বলবেন?’ একাংশ আবার সংশ্লিষ্ট অনুষ্ঠানের জন্য কিরণ সাজ একেবারে ‘বেমানান’ বলে তোপ দাগেন। তবে অনেকেই কিন্তু আবার কিরণের ফ্যাশনবোধের প্রশংসা করেছেন। তাঁদের কথায়, ‘উনি কখনও প্রচলিত তারকাসুলভ চাকচিক্যের পিছনে ছোটেন না, বরং নিজের ব্যক্তিত্বের সঙ্গে মানানসই পোশাকই বেছে নেন। তাই নিন্দুকদের উচিত নিজেদের চরকায় তেল দেওয়া।’

Advertisement

উল্লেখ্য, পরিচালক হিসেবে বরাবরই স্বতন্ত্রতার ছাপ রেখেছেন কিরণ রাও। সে ধোবি ঘাট হোক কিংবা অস্কার দৌঁড়ে যাওয়া ‘লাপাতা লেডিজ’, পরিচালক হিসেবে বরাবর কনটেন্টকেই এগিয়ে রেখেছেন তিনি। ২০২১ সালে আমির খানের সঙ্গে ডিভোর্স। যদিও প্রাক্তন স্বামীর সঙ্গে সুসম্পর্ক বজায় রয়েছে তাঁর এবং বর্তমানে যৌথভাবে ছেলে আজাদের অভিভাবকত্ব সামলাচ্ছেন। তবে এবার প্রাক্তন স্বামীর তৃতীয় বিয়ের প্রসঙ্গ টেনে কটাক্ষের শিকার কিরণ রাও। প্রশ্ন তোলা হয়েছে, আমির খানের বিয়েতেও কি এমন সাজে যাবেন?

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.