সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে স্বজনপোষণের অভিযোগ বহুদিনের। এমনকী এমনও শোনা যায়, এর কারণে বহু অভিনেতা বা অভিনেত্রী যাঁরা বাইরে থেকে ইন্টাস্ট্রিতে এসেছেন, তাঁরা কলকে পান না। অনেকে আবার এমন অভিযোগও তুলেছেন, নিজের স্বার্থের জন্য বলিউডের স্টার বা প্রযোজকরা অন্যকের কেরিয়ার শেষ করতেও পিছপা হন না। অনেকেরই অভিযোগ, অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তারই জ্বলজ্যান্ত প্রমাণ। এবার পরিচালক অভিনব সিং কাশ্যপ (Abhinav Singh Kashyap) অভিযোগ তুললেন সলমন খান ও তাঁর পরিবার তাঁর কেরিয়ার শেষ করার পিছনে দায়ী।
২০১০ সালে ব্লকবাস্টার ছবি ‘দাবাং’য়ে অভিনব সলমন খানের (Salman Khan) সঙ্গে কাজ করেছেন। তবে ছবির সিক্যুয়েলে তিনি কাজ করতে পারেননি। পরিচালকের অভিযোগ, সলমনের ভাই আরবাজ খান ও সোহেল খান তাঁকে কার্যত ‘ধমক দিয়ে’ তার ক্যারিয়ারের নিয়ন্ত্রণ নিতে চেষ্টা করেছিলেন। তাঁকে ক্রমাগত বুলিং করা হয়েছিল। তাঁর কেরিয়ারও ধ্বংস করার চেষ্টা চালিয়েছিলেন তাঁরা। এমনই অভিযোগ পরিচালকের। সলমন ও তাঁর ভাইদের জন্য অষ্টবিনায়ক ফিল্মসের সঙ্গে তাঁর কাজ করা সম্ভব হয়নি। কারণ তিনি তাঁদের ছবির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর সংস্থার প্রধান রাজ মেহেতাকে ফোন করে ভয় দেখানো হয়েছিল বলেও অভিযোগ অভিনবর। ফলে তাঁকে ফেরত দিতে হয়েছিল সাইনিং অ্যামাউন্ট।
[ আরও পড়ুন: সহ্য হল না শোক, অভিনেতার আত্মহত্যার খবরে ভেঙে পড়ে মৃত্যু সুশান্তের বউদির ]
ভায়াকম পিকচার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার সময়ও এমন ঘটনা ঘটেছিল বলে জানান তিনি। সোলেন খান ভায়াকমের সিইও বিক্রম মালহোত্রার সঙ্গে সুসম্পর্কের ফায়দা তুলে তাঁকে কাজ থেকে বের করে দেন বলে অভিযোগ। সাইনিং অ্যামাউন্ট তাঁকে সুদেআসলে ফেরত দিতে হয়। এরপর ‘বেশরম’ পরিচালনা করেন তিনি। পরিচালক বলেন, এরা কেরিয়ার তৈরি করে না, নষ্ট করে। তিনি জানেন তাঁর শত্রু কে। তাঁরা হলেন সেলিম খান, সলমন খান, আরবাজ খান ও সোহেল খান। ইনস্টাগ্রামে তিনি এনিয়ে একটি লম্বা পোস্ট করেন। ওই পোস্টেই সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঠিক তদন্ত হওয়া উচিত বলে দাবি করেন তিনি।
[ আরও পড়ুন: পেশাগত বিদ্বেষই কি প্রাণ কাড়ল সুশান্তের? ধোঁয়াশা কাটাতে তদন্তের আশ্বাস মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর ]
সর্বশেষ খবর
-
কোচবিহারের ৬০৬টি তপশিলি অধ্যুষিত গ্রাম পাবে ১০০ কোটি, আদর্শ গ্রাম প্রকল্পে বিরাট বরাদ্দ কেন্দ্রের
-
ফলো-অন বাঁচানোর যুদ্ধে শ্রীলঙ্কার ‘বন্ধু’ বৃষ্টি, দ্বিতীয় টেস্টে ভারতের অ্যাডভান্টেজেও চিন্তা কোথায়?
-
বাড়িতে ঢুকে আলো নিভিয়ে বিজেপি নেতা ও পরিবারকে মারধর! দলের একাংশই জড়িয়ে? তদন্তে পুলিশ
-
‘ড্রাগনে’র গ্রাসে অরুণাচল! সীমান্ত বিবাদের মাঝেই ৪০০ প্রতিনিধি নিয়ে ভারতে আসছেন জিনপিং
-
৯ বছর সামলেছেন টাটার সাম্রাজ্য, এবার মোদি মন্ত্রিসভায় সেই ক্ষুরধার মস্তিষ্ক?