Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২১ জুলাই ২০২৬
Karna Subarner Guptodhon

নতুন বছরে বড়পর্দায় ‘সোনাদা’, এবার কোন গুপ্তধনের সন্ধানে?

এবারও 'সোনাদা'র সঙ্গে আবির ও ঝিনুক। দেখুন ছবি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২০, ২০২২, ১৮:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২০, ২০২২, ১৮:০০

options
link
নতুন বছরে বড়পর্দায় ‘সোনাদা’, এবার কোন গুপ্তধনের সন্ধানে? zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরে বড়পর্দায় ফিরছে ‘সোনাদা’। এবার ‘কর্ণসুবর্ণের গুপ্তধনে’র (Karna Subarne’r Guptodhon) সন্ধান পেতে মরিয়া ইতিহাসের অধ্যাপক। সঙ্গী আবির ও ঝিনুক জুটি।  পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় (Dhrubo Banerjee)। তাঁর পরিচালনাতেই ফের গুপ্তধনের সন্ধানে আবির চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী এবং ইশা সাহা। 

Karna Subarner Guptodhan

Advertisement

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

‘গুপ্তধনের সন্ধানে’ই সিনেমার জগতে নিজের সফর শুরু করেছিলেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। সোনাদার চরিত্রে আবির চট্টোপাধ্যায়কে (Abir Chatterjee) প্রথম ছবিতেই আপন করে নেন দর্শকরা। অর্জুন চক্রবর্তী (Arjun Chakrabarty) ও ইশা সাহার (Ishaa Saha) সহজাত অভিনয়ও প্রশংসিত হয়। পরে আবার তিনজন ফেরেন ‘দুর্গেশগড়ের গুপ্তধন’ নিয়ে। সেখানেও রহস্যভেদের গল্প।

Guptodhon movie series

[আরও পড়ুন: COVID-19 Update: বর্ষশেষে ওমিক্রনের থাবা আরও চওড়া দেশে, করোনার নয়া স্ট্রেনে আক্রান্ত প্রায় ১৩০০

এবারে রহস্যপ্রেমী বাঙালির জন্য ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’ নিয়ে আসছেন পরিচালক। এসভিএফের (SVF) প্রযোজনাতেই নতুন ছবিটি তৈরি করছেন ধ্রুব। ছবি সম্পর্কে কথা বলতে গিয়ে পরিচালক জানান, ‘গুপ্তধন’ সিরিজের প্রত্যেকটি ছবি তাঁর বড্ড কাছের। কারণ এর মাধ্যমেও গ্ল্যামার দুনিয়ায় তাঁর সফর শুরু হয়। এবারের ছবি আরও বেশি লার্জার দ্যান লাইফ হবে বলেই জানান পরিচালক। পাশাপাশি তার মধ্যে ভরপুর বাঙালিয়ানা থাকবে। 

Dhrubo abir Arjun Ishaa

সৌগত বসুর সঙ্গে মিলে যৌথভাবে ছবির চিত্রনাট্য লিখেছেন ধ্রুব। ছবির সিনেম্যাটোগ্রাফির দায়িত্ব সামলাচ্ছেন সৌমিক হালদার। আর সংগীত পরিচালনায় থাকছেন বিক্রম ঘোষ। উল্লেখ্য, ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনাতেই ‘গোলন্দাজ’ ছবিতে নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছেন দেব। নেটদুনিয়া থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী চার কোটি বাজেটে তৈরি ছবিটি ১০ কোটি টাকার বেশি ব্যবসা করেছে। পরিচালকের বাকি ছবির বক্স অফিস রিপোর্টও বেশ ভাল। তাই এবার তিনি নতুন কিছু দর্শকদের দরবারে পরিবেশন করবেন বলে বিশ্বাস অনুরাগীদের। 

[আরও পড়ুন: WB Civic Polls: বিধাননগর পুরভোটে তৃণমূলের প্রার্থী সব্যসাচী দত্ত ও কৃষ্ণা চক্রবর্তী, আর কারা পেলেন টিকিট?]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.