সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসুস্থ বর্ষীয়ান পরিচালক প্রভাত রায়। বিগত ৬ দিন ধরে বাঙ্গুর হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। দিন কয়েক আগে ঠান্ডা লেগে জ্বর আসে। এরপর শ্বাসকষ্টের সমস্যা শুরু হওয়ায় সরকারি হাসপাতালে ভর্তি করা প্রভাত রায়কে (Prabhat Roy)। তবে কিডনির সমস্যার ফলে আচমকাই রক্তে ক্রিয়েটিনিন বেড়ে যায়। ফলে চিকিৎসকদের পরামর্শে বুধবার সন্ধেয় এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় প্রভাত রায়কে। সমাজ মাধ্যমের পাতায় প্রবীণ পরিচালকের অসুস্থতার খবর দিয়েছেন তাঁর আত্মজীবনীর সহলেখক তথা জনপ্রিয় প্রচার অঙ্কন শিল্পী একতা ভর্ট্টাচার্য।
নিঃসঙ্গ প্রভাতবাবুর দেখভালের দায়িত্ব নিয়েছেন একতা। বাবা বলেও ডাকেন তাঁকে। নিঃসন্তান পরিচালকের কাছেও একতা মেয়ের মতোই। তিনিই পরিচালকের হাসপাতালে ভর্তি হওয়ার খবর দিলেন। একতা জানিয়েছেন, বুধবার রাতেই সেই বেসরকারি হাসপাতালে প্রভাত রায়ের প্রথম ডায়ালিসিস হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, পরিচালক আপাতত ভালো রয়েছেন।

[আরও পড়ুন: ‘হিন্দুদের আঘাত করতে চাইনি’, রাম-সীতাকে নিয়ে ‘কুরুচিকর’ টুইটে ক্ষমাপ্রার্থী বিক্রান্ত মাসে]
গতবছরও উচ্চ রক্তচাপজনিত সমস্যা বেড়ে যাওয়ায় প্রবীণ পরিচালককে হাসপাতালে ভর্তি করেছিলেন প্রেমেন্দু বিকাশ চাকী ও হরনাথ চক্রবর্তী। প্রায় দেড় সপ্তাহের মাথায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন প্রভাত রায়। এবারও যে তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন, সেই প্রার্থনাই করছে ঘনিষ্ঠমহল। দিন কয়েক বাদেই প্রভাত রায়ের আত্মজীবনী মুক্তি পাচ্ছে। শরীর ঠিক থাকলে সেই অনুষ্ঠানেও যোগ দিতে পারেন প্রবীণ পরিচালক।
[আরও পড়ুন: ‘শৈশবের ট্রেজার আইল্যান্ড’, ‘দ্রোণাচার্য’ আমিন সায়ানির প্রয়াণে শোকবার্তা ‘একলব্য’ মীরের]
সর্বশেষ খবর
-
‘ভারত থেকে অনেক কামাচ্ছি’, নতুন শুল্ক ঘোষণার পরই ‘প্রিয় বন্ধু’ মোদির প্রশংসায় ট্রাম্প
-
‘উচ্চতর মেধাকে নিম্ন পদে নয়’, উচ্চশিক্ষা গোপন করা নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট
-
ইন্ডিয়া জোটের বৈঠকের দিনই তৃণমূলের সাংসদ ভাঙন? জল্পনায় আরও চাপে কালীঘাট!
-
‘সিনেমাতেই মনোযোগ দিতে চাই’, ‘ফুলপিসি’তে বিনির চরিত্রে প্রশংসিত হতেই ভবিষ্যৎ ভাবনা শ্যামৌপ্তির
-
৫ জুন ২০২৬: মীন রাশির আজকের দিন