সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত আমির খানের ‘থ্রি ইডিয়টস’ সহ-অভিনেতা অখিল মিশ্র (Akhil Mishra Death)। সেই ছবিতে লাইব্রেরিয়ান ‘দুবেজি’র ভূমিকায় অভিনয় করেছিলেন যিনি। টেলিপর্দা থেকে সিনেপর্দায় অবাধ বিচরণ ছিল অখিলের। স্বল্প দৈর্ঘের হলেও বিভিন্ন সময়ে বিভিন্ন চরিত্রে অভিনয় দক্ষতা দিয়ে দর্শকের মন কেড়েছেন তিনি। বৃহস্পতিবার সেই অভিনেতার রহস্যজনক মৃত্যুর খবরে তোলপাড় বলিউড।
জানা গিয়েছে হায়দরাবাদে এক সিনেমার শুটিং করছিলেন অখিল মিশ্র। সেখানেই তাঁর মৃত্যু হয়। অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু কুলবিন্দর সিং মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ইতিমধ্যেই। তিনি জানান, “উঁচু বহুতল থেকে পড়েই মৃত্যু হয়েছে অখিলের।”‘
[আরও পড়ুন: চেন্নাইয়ে শুটিং করতে গিয়ে অসুস্থ সন্দীপ রায়, তড়িঘড়ি ফিরলেন কলকাতায়]
প্রসঙ্গত, ‘ডন’, ‘গান্ধি মাই ফাদার’, ‘শিখর’, ‘থ্রি ইডিয়টস’-এর মতো বহু জনপ্রিয় ছবিতে দেখা গিয়েছে অখিল মিশ্রকে। পাশাপাশি ‘উড়ান’, ‘শ্রীমান শ্রীমতি’, ‘হাতিম’, ‘সিআইডি’, ‘উত্তরণ’-এর মতো বহু ধারাবাহিকেও নিয়মিত অভিনয় করেছেন তিনি। ৫৮ বছর বয়সি অখিলের স্ত্রী সুজান বার্নেটও অভিনেত্রী হিসেবে বেশ পরিচিত বিনোদুনিয়ায়। ২০০৯ সালে জার্মান অভিনেত্রী সুজান বার্নেটকে বিয়ে করেন অখিল।
[আরও পড়ুন: ‘এক দেশ, এক আবেগ’! শাহরুখের বাবার নামে দুস্থদের জন্য ‘জওয়ান’ শো, আপ্লুত কিং]
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!