Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ১৬ আগস্ট ২০২৬
Ankush

ক্ষতরনাক ঐন্দ্রিলা! প্রেমিকার ছবি পোস্ট করে সারপ্রাইজ দিলেন অঙ্কুশ

অনুরাগীদের জন্য কী লিখলেন অঙ্কুশ?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১২, ২০২৩, ০৯:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১২, ২০২৩, ০৯:১২

options
link
ক্ষতরনাক ঐন্দ্রিলা! প্রেমিকার ছবি পোস্ট করে সারপ্রাইজ দিলেন অঙ্কুশ zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশাল মিডিয়ায় ঐন্দ্রিলা সেনের ছবি পোস্ট করে রীতিমতো হইচই ফেলে দিলেন টলিউডের ‘মির্জা’! হ্যাঁ,আজকাল অনুরাগীরা অভিনেতা অঙ্কুশকে এই নামেই চিনছেন। কেননা, তাঁর প্রযোজনায় তৈরি ‘মির্জা’র ঝলক দেখে অনুরাগীরা তো হতবাক। এমনকী, অঙ্কুশও বলেছেন, ‘মির্জা’ ছবির মধ্যে দিয়ে টলিউডকে খুব বড় সারপ্রাইজ দেবেন তিনি। অঙ্কুশের সেই সারপ্রাইজের শুরুই হল ঐন্দ্রিলাকে দিয়ে। অঙ্কুশ তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করলেন, ‘মির্জা’ ছবিতে ঐন্দ্রিলার লুক।

ঐন্দ্রিলার ছবি পোস্ট করে অঙ্কুশ লিখলেন, ”মুসকানের সঙ্গে আলাপ করুন। হিংস্র, রক্তাক্ত পৃথিবীতে স্বাগত। ২০২৪ সালে এর সঙ্গে দেখা হবে আপনাদের।” ছবিতে তাঁর লুক সাদামাঠা হলেও, একেবারেই সহজ নয় অঙ্কুশের এই মুসকান। বেশ সাহসী এবং ঠোঁটকাটা।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Oindrila Sen (@love_oindrila)

[আরও পড়ুন: রামমন্দিরের উদ্বোধনে কি ছোটপর্দার রামচন্দ্র আমন্ত্রিত? বড় খবর জানালেন অরুণ গোভিল]

প্রসঙ্গত, অভিনয়ের পাশাপাশি বর্তমানে প্রযোজনাতেও হাত পাকাচ্ছেন অঙ্কুশ হাজরা। গতবছর ১৫ আগস্টই নিজের প্রযোজনার প্রথম ছবির ঘোষণা করেন অভিনেতা। সেই ছবির মুক্তি নিয়ে বেশ জলঘোলা হয়েছে। সহ-প্রযোজনা সংস্থার সঙ্গে মতপার্থক্যের জেরে ‘মির্জা’ সিনেমার মুক্তি সাময়িকভাবে পিছিয়ে দেওয়ার কথা জানিয়েছিলেন অঙ্কুশ। পরে সিদ্ধান্ত নেন একাই প্রযোজনা করবেন। অফিশিয়ালি সেকথা জানিয়েও দেন তখন তিনি। এবার অযাচিত সমালোচনায় পড়ে সত্যিটা জানাতে বাধ্য হয়েছিলেন অভিনেতা-প্রযোজক।

২০২৪ -এ মুক্তি পাবে। তবে কত তারিখ, তা জানাননি অঙ্কুশ। তবে অনুরাগীদের ধৈর্য ধরতে বললেন অভিনেতা-প্রযোজক। উল্লেখ্য, ছবির ফার্স্টলুকেই চমকে দিয়েছিলেন অঙ্কুশ। টিজার দেখেও মুগ্ধ হন তারকার অনুরাগীরা। আর সেই কারণেই ছবিটি নিয়ে এত কৌতূহল অনুরাগীদের।

[আরও পড়ুন: ‘অনন্যার সঙ্গে প্রেম করছ?’ আদিত্যকে সরাসরি প্রশ্ন করণের, অপ্রস্তুত অভিনেতা]

 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.