Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ১২ জুন ২০২৬
Debasish mondal

সত্যিই কি বিয়ে করছেন ‘মন্দার’ খ্যাত দেবাশিস মণ্ডল? নিজেই জানালেন অভিনেতা

আর কী বললেন দেবাশিস?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২০, ২০২৩, ০০:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২০, ২০২৩, ০০:২৮

options
link
সত্যিই কি বিয়ে করছেন ‘মন্দার’ খ্যাত দেবাশিস মণ্ডল? নিজেই জানালেন অভিনেতা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ে করছেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা দেবাশিস মণ্ডল। হ্যাঁ, টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে এমনটাই। অনির্বাণ ভট্টাচার্যের মন্দার সিরিজ থেকে জনপ্রিয়তার শীর্ষে উঠে আসেন দেবাশিস। তবে নাট্যমঞ্চে বহুদিন আগে থেকেই জনপ্রিয়। অনুরাগীরা বলেন দেবাশিস টলিপাড়ার এলিজেবল ব্যাচেলার। রটেছে, দীর্ঘকালের বান্ধবীকেই নাকি বিয়ে করতে চলেছেন দেবাশিস। তা কবে বিয়ে? দাঁড়ান এখানেই রয়েছে টুইস্ট৷বিয়ের খবর রটতেই একটু নড়ে চড়ে বসেছেন দেবাশিস৷ অনুরাগীরা যখন এই বিয়ের খবরে মত্ত, ঠিক তখনই উলটো সুর গাইলেন মন্দার৷স্পষ্টই বললেন, ‘এটা একেবারেই রটনা৷ একেবারেই ভিত্তিহীন৷’

সংবাদ প্রতিদিন ডিজিটালকে দেবাশিস নিজেই জানালেন, ‘আপাতত বিয়ে করছি না৷ যা রটেছে তার একটু বটে না৷ তাই এই গুঞ্জনে কান দেওয়ার কোনও প্রয়োজন নেই৷ আমি আমার কাজ নিয়ে দারুণ আছি৷ আর বিয়ে, প্রেম, এসব একেবারেই পারসোনাল বিষয়৷ তাই যখন কিছু হবে, তখন নিজেই জানাব!’ 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আর প্রেম?

উত্তরে দেবাশিসের স্পষ্ট জবাব, ‘প্রেম আসা যাওয়া করে৷ তবে আপাতত আমি সিঙ্গল৷’ ঠিক এভাবেই বিয়ের খবরকে উড়িয়ে দিলেন দেবাশিস৷

 

[আরও পড়ুন: মৃত্যুবার্ষিকীর আগেই পর্দায় ফিরছেন ইরফান, প্রকাশ্যে ‘দ্য সং অফ স্কর্পিয়ানস’-এর ট্রেলার ]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Debasish Mondal (@debasishact)

 

আপাতত, পরিচালক সপ্তাশ্ব বসুর ওয়েব সিরিজের শুটিংয়ে ব্যস্ত রয়েছেন দেবাশিস। এই সিরিজে তাঁকে দেখা যাবে দ্বৈত চরিত্রে। এর আগে ‘শিকারপুর’ ওয়েব সিরিজে অভিনয় করে নজর কেড়ে নিয়েছিলেন দেবাশিস।

[আরও পড়ুন:  ‘বাড়াবাড়ি করবেন না, এটা ব্যক্তিগত ব্যাপার’, বিয়ে নিয়ে প্রশ্ন করতেই রেগে লাল পরিণীতি!]

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.