সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভিত্তিহীন অভিযোগে নষ্ট হচ্ছে ভাবমূর্তি। এই অভিযোগে এবার পালটা পদক্ষেপ নিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। প্রাক্তন স্ত্রী এবং ভাইয়ের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা করলেন অভিনেতার আইনজীবী সুনীল কুমার।
আইনজীবীর দাবি অনুযায়ী, ২০০৮ সাল থেকে কাজের ব্যস্ততা শুরু হয় নওয়াজের। সেই সময় অভিনেতার ভাই শামসুদ্দিন কর্মহীন। তাই তাঁকে নিজের ম্যানেজার হিসাবে চাকরি দেন। শামসুদ্দিনই সেই সময় অভিনেতার ব্যাংক অ্যাকাউন্ট, জিএসটি, কর সংক্রান্ত সমস্ত কাজকর্ম দেখভাল করতেন। এমনকী নিজের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডও নিশ্চিন্তে ভাইয়ের হাতে তুলে দিয়ে অভিনয় দুনিয়ায় ডুবে গিয়েছিলেন নওয়াজ।
[আরও পড়ুন: প্রবল রক্তপাত নিয়েই শুটিং, দিতে হয় গর্ভপাতের প্রমাণ! অতীত নিয়ে বিস্ফোরক স্মৃতি ইরানি]
অভিযোগ, সেই সুযোগে অভিনেতার সঙ্গে প্রতারণা করেন শামসুদ্দিন। অভিনেতার টাকা দিয়েই যৌথ মালিকানায় একের পর এক সম্পত্তি কেনেন বলেও অভিযোগ। তারই প্রতিবাদ করায় বিরক্ত হন অভিনেতার ভাই। এরপর তাঁর প্রাক্তন স্ত্রী অঞ্জনা পাণ্ডেকেও অভিনেতার বিরুদ্ধে উত্যক্ত করে তোলেন।
দু’জনে যোগসাজশ করে সোশ্যাল মিডিয়ায় অভিনেতার নামে ভুয়ো তথ্য ছড়ান বলেই অভিযোগ। অবিলম্বে প্রাক্তন স্ত্রী অঞ্জন পাণ্ডে এবং ভাই শামসুদ্দিনের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে মানহানি মামলা করেন নওয়াজের আইনজীবী। ১০০ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে। অভিনেতার আইনজীবীর দাবি, লিখিতভাবে ক্ষমা চাইতে হবে তাদের। মামলার পরবর্তী শুনানি আগামী ৩০ মার্চ।
[আরও পড়ুন: অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ডাকা হল ‘মিসেস কোহলি’ বলে, কী করলেন অনুষ্কা শর্মা?]
সর্বশেষ খবর
-
ছেলেদের গালিগালাজে আপত্তি নেই, মেয়েরা বললেই সমস্যা কেন? মোদিকে প্রশ্ন রাহুলের, সঙ্গী বিতর্ক
-
‘লক্ষ্মীর ভাণ্ডারে’র দুর্নীতির ছায়া মহারাষ্ট্রে! ‘লড়কি বহিন’ প্রকল্পে অযোগ্যদের অ্যাকাউন্টে ৯ হাজার ৬০৫ কোটি
-
দেড়-দু’লাখেই ফায়ার সেফটি, লাইসেন্সও, নিউ মার্কেটে সিল হচ্ছে বেআইনি ৭০ হোটেল!
-
মন্দারমণির উত্তাল সমুদ্রে বড় অঘটন, স্নানে নেমে মৃত ১, খোঁজ নেই আরও এক পর্যটকের
-
বিমানবন্দরের ধাঁচে গড়ে উঠবে হাওড়া স্টেশন, থাকবে আধুনিক সুবিধা! পরিদর্শনে মন্ত্রী