Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
Priyanka and Rahul

ফের একসঙ্গে, একছাদের নিচে প্রিয়াঙ্কা-রাহুল, ভাঙা সম্পর্ক জোড়া লাগাল ছেলে সহজ

কী বললেন রাহুল?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৪, ২০২৩, ১৯:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৪, ২০২৩, ১৯:১৭

options
link
ফের একসঙ্গে, একছাদের নিচে প্রিয়াঙ্কা-রাহুল, ভাঙা সম্পর্ক জোড়া লাগাল ছেলে সহজ zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই তো বলে ”চিরদিনই তুমি যে আমার…” না, রাহুল-প্রিয়াঙ্কা জুটির ক্ষেত্রে এটা শুধুই সিনেমা নয়, বরং রিলের বাইরের রিয়্যালিটি। আর তাই তো সেই চিরন্তন প্রেমের সূত্র ধরেই ফের ভাঙা সম্পর্ক লাগছে জোড়া! তবে শুধু প্রেম নয়, রাহুল-প্রিয়াঙ্কার একসঙ্গে থাকার সিদ্ধান্তে ছোট্ট সহজ একেবারে সেতুর মতো কাজ করেছে। ভাবছেন ব্যাপারটা কি?

খোলসা করা যাক। ফের একসঙ্গে থাকতে চলেছেন টলিউড তারকা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকার। পুরনো সব ক্ষত মিটিয়ে ফের একছাদের তলায় থাকতে চলেছেন টলিউডের অন্যতম হিট জুটি রাহুল ও প্রিয়াঙ্কা। সংবাদ প্রতিদিন ডিজিটালকে সে খবর স্পষ্ট জানালেন অভিনেতা রাহুল। শুটিংয়ের ফাঁকেই রাহুল ফোনে জানালেন, হ্যাঁ, খুব শীঘ্রই একসঙ্গে, ”এক ছাদের তলায় আমি আর প্রিয়াঙ্কা থাকতে চলেছি।” সঙ্গে রাহুল জানালেন, ”এ ব্যাপারে সেতু হিসেবে কাজ করেছে ছোট্ট সহজ। ” ছেলে সহজের কথা ভেবেই এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন অভিনেতা। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Priyanka Sarkar (@priyankasarkarz)

[আরও পড়ুন: অভিনয়ে টান নেই, মদের পর এবার আরও এক নতুন ব্যবসায় শাহরুখপুত্র আরিয়ান ]

খবর অনুযায়ী, ২০১৮ সাল থেকে প্রিয়াঙ্কা ও রাহুলের মধ্যে যে আইনি লড়াই চলছিল তাও প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন রাহুল ও প্রিয়াঙ্কা। তবে রাহুল এ বিষয়ে মুখ খুললেও, যোগাযোগ করা যায়নি প্রিয়াঙ্কার সঙ্গে। তবে গোটা বিষয়টি যে সত্যি সুখবর সহজের জন্য, রাহুল ও প্রিয়াঙ্কার অনুরাগীদের জন্য তা বলাই বাহুল্য।

[আরও পড়ুন: রঙ্গমঞ্চে ‘দেবদাস’ রণজয়, ব্রডওয়ের মতো মিউজিক্যাল দেখতে পাবেন দর্শকরা ]

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.