সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত বলিউডের বর্ষীয়ান অভিনেতা রমেশ দেও (Ramesh Deo)। বুধবার রাত আটটা নাগাদ মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩। জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয় তাঁর। অভিনেতার ছেলে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
অভিনেতা রমেশ দেও মোট ২৮৫টি হিন্দি সিনেমায় অভিনয় করেছেন। যার মধ্যে ‘আনন্দ’, ‘মেরে আপনে’, ‘আপ কি কসমে’ তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল সবচেয়ে বেশি। পরিচালক হৃষিকেশ মুখোপাধ্যায়ের খুবই পছন্দের অভিনেতা ছিলেন তিনি। তাই তাঁর পরিচালিত ছবিতে বার বার দেখা গিয়েছে রমেশ দেওকে। তবে শুধুই হিন্দি সিনেমা নয়, মারাঠি ফিল্ম ইন্ডাস্ট্রিতেও বেশ পরিচিত মুখ রমেশ দেও। ১৯২৯ সালে জন্ম হয় অভিনেতা রমেশ দেও-এর। ১৯৫১ সালে মারাঠি ছবি ‘পতলাচি’ থেকেই অভিনয় জীবনে পা রাখেন তিনি। তারপর ১৯৬২ সালে হিন্দি ছবি ‘আরতি’তে মীনা কুমারি, প্রদীপ কুমার ও অশোক কুমারের সঙ্গে কাজ করেন অভিনেতা। এরপর একে একে ‘খিলোনা’, ‘কোরা কাগজ’, ‘রামপুর কা লক্ষণে’র মতো ছবিতে অভিনয় করে নজর কাড়েন রমেশ দেও। অভিনয়ের জোরে পার্শ্ব চরিত্রে থেকেও আলাদা করে নজর কেড়েছিলেন রমেশ।

[আরও পড়ুন: প্রথমবার হুমা কুরেশির সঙ্গে জুটিতে পরমব্রত, ‘মিথ্যা’র ট্রেলারে জমাট বাঁধল রহস্য]


বাবা রমেশ দেও-এর মতোই অভিনেতার দুই ছেলে অজিঙ্কে ও অভিনয় দেও সিনেমার সঙ্গে যুক্ত। অভিনয় দেওর পরিচালিত হিন্দি ছবি ‘দিল্লি বেলি’ বক্স অফিসে ঝড় তুলেছিল। অভিনেত্রী সীমা দেওকে বিয়ে করেন অভিনেতা রমেশ। সীমার সঙ্গেই বেশিরভাগ ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছিলেন রমেশ দেও। অভিনেতার মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকের ছায়া বলিউডে।

[আরও পড়ুন: ‘তোমার জামা নেই?’ খোলামেলা পোশাকে ‘কাঁচা বাদাম’ নেচে কটাক্ষের মুখে অভিনেত্রী উরফি ]
সর্বশেষ খবর
-
রুদ্ধশ্বাস ম্যাচে তিকিতাকার জয়, সুপার সাব ম্যাজিকে বেলজিয়ামকে হারিয়ে সেমিতে স্পেন
-
মাঝরাস্তায় ট্যাঙ্কার থেকে ইথানল চুরি! বর্ধমানে সক্রিয় বড়সড় চক্র, সতর্ক পুলিশও
-
পকেটের চাপে অভিভাবকত্বে ব্রেক! বাংলায় কমছে প্রজনন হার, সমীক্ষার ফলাফলে উদ্বেগ
-
আগামী মাসে নদিয়া সফরে মুখ্যমন্ত্রী, প্রশাসনিক বৈঠকের পাশাপাশি থাকবেন সরকারি অনুষ্ঠানেও!
-
একমাসে দ্বিতীয়বার! ফের বঙ্গে আসছেন শাহ, আগামী সপ্তাহে একগুচ্ছ কর্মসূচি