Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
Aindrila Sharma

ঐন্দ্রিলাকে নিজের হাতে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব, অন্যথা হবে না: সব্যসাচী

অনুরাগীরাও চাইছেন দ্রুত সুস্থ হয়ে ঘরে ফিরুক ঐন্দ্রিলা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৪, ২০২২, ১৯:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৪, ২০২২, ১৯:২৯

options
link
ঐন্দ্রিলাকে নিজের হাতে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব, অন্যথা হবে না: সব্যসাচী zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হ্যাঁ, অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা লড়াকু মেয়ে। ক্যানসারকে হারিয়েছে সে। রোগবালাই দূর করে কাজেও ফিরেছিল সে। সে লড়তে জানে, তাই আবার জিতবে ঐন্দ্রিলা। আশায় বুক বেঁধেছে পরিবার, অনুরাগীরা। ঐন্দ্রিলা জিতবে না কেন? এই লড়াইয়ে ঢাল তো তাঁর প্রিয় মানুষটি অর্থাৎ অভিনেতা সব্যসাচী চৌধুরী। ঐন্দ্রিলা (Aindrila Sharma) ও সব্যসাচীর প্রেম তো অনুপ্রেরণা। যেভাবে ঐন্দ্রিলার জীবনের ‘জিয়নকাঠি’ হয়ে উঠেছে সব্যসাচী, তাঁকে কুর্ণিশ। ঐন্দ্রিলার সঙ্গে সেও লড়ছে। ভালবাসাকে নিজের কাছে ধরে রাখার জন্য লড়ছে। আর তাই তো বিপদের দিনেও শিরদাঁড়া সোজা করে দাঁড়িয়ে সব্যসাচী লিখতে পারেন, ”নিজের হাতে করে নিয়ে এসেছিলাম, নিজের হাতে ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবো।”

ঐন্দ্রিলার স্বাস্থ্য নিয়ে উৎকন্ঠায় তাঁর পরিবার। দুশ্চিন্তায় তাঁর অনুরাগীরাও। সবার উদ্দেশেই সব্যসাচী ফেসবুক পোস্টে লিখলেন, ”ঐন্দ্রিলার বিষয়ে অযথা নেতিবাচক খবর ছড়ানো বন্ধ করুন। কিছু নিম্নমানের তথাকথিত মিডিয়ার ভুয়ো খবরে নিজেদের বিভ্রান্তি বাড়াবেন না অথবা ওর বাড়ির লোককে বিরক্ত করবেন না। আমি এখনও অবধি কোনও সংবাদমাধ্যমের সাথে যোগাযোগ করিনি, সাক্ষাৎকার দিইনি, দেবও না। শুধু জেনে রাখুন মেয়েটা লড়ে যাচ্ছে, সাথে লড়ছে একটা গোটা হাসপাতাল। নিজের হাতে করে নিয়ে এসেছিলাম, নিজের হাতে ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবো। এর অন্যথা কিছু হবে না।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘সুস্থ হয়ে মেয়ে বাড়ি ফিরুক…’, দুশ্চিন্তায় ঐন্দ্রিলার মা, এখন কেমন আছেন অভিনেত্রী?]

সঙ্কট এখনও কাটেনি ঐন্দ্রিলা শর্মার। হাসপাতাল সূত্রে খবর, এখনও জ্ঞান ফেরেনি তাঁর। চিকিৎসকদের কড়া নজরে রয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বৃহস্পতিবার রাতে ঐন্দ্রিলার রক্তচাপ ছিল ১১০/৭০ আর পালস্‌ রেট প্রতি মিনিটে ১১২। অস্ত্রোপচারের পর নিউরো আইসিইউতে রাখা হয়েছে ঐন্দ্রিলাকে। আপাতত, হাসপাতালেই রয়েছেন ঐন্দ্রিলার দিদি ঐশ্বর্য ও বন্ধু সব্যসাচী। দুশ্চিন্তায় রয়েছে অভিনেত্রীর গোটা পরিবার।

মঙ্গলবার রাতে অভিনেত্রীকে ভরতি করা হয়েছে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে। হাসপাতাল সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ব্রেন স্ট্রোক হয় ঐন্দ্রিলার (Aindrila Sharma)। কোমায় রয়েছেন তিনি। সেদিন রাতেই তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।

কালার্স বাংলার ‘ঝুমুর’ ধারাবাহিকের মাধ্যমে বাংলা টেলিভিশনের জগতে নিজের অভিনয় সফর শুরু করেন ঐন্দ্রিলা। স্টার জলসার ‘জীবন জ্যোতি’ ধারাবাহিকেও মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। সান বাংলার ‘জিয়ন কাঠি’ ধারাবাহিকে অভিনয় করেন তুলির ভূমিকায়। বহুদিন ধরেই ক্যানসারের সঙ্গে পাঞ্জা লড়ছেন। একবার নয় দু-দু’বার মারণ রোগ থাবা বসিয়েছে তাঁর শরীরে। দু’বারই ক্যানসারকে হার মানিয়েছেন অভিনেত্রী।

ঐন্দ্রিলার সুস্থতা কামনা করছেন টেলিপাড়ার তাঁর সহকর্মীরা। অনুরাগীরাও চাইছেন দ্রুত সুস্থ হয়ে ঘরে ফিরুক ঐন্দ্রিলা। ফের নতুন করে কাজ শুরু করুক।

[আরও পড়ুন: ক্যানসারজয়ী ঐন্দ্রিলা শর্মার ব্রেন স্ট্রোক, ফের হাসপাতালে অভিনেত্রী]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.