Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৩১ আগস্ট ২০২৬
এমি জ্যাকসন

পুত্রসন্তানের মা হলেন এমি, ছেলের নাম কী রাখলেন জানেন? 

পোস্ট করলেন নবজাতকের ছবিও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০১৯, ১৪:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০১৯, ১৪:৩৪

options
link
পুত্রসন্তানের মা হলেন এমি, ছেলের নাম কী রাখলেন জানেন?  zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মা হলেন এমি জ্যাকসন। সোমবার পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তার ছবিও পোস্ট করেছেন অভিনেত্রী। ছবিতে রয়েছেন ফিঁয়সে জর্জও। ছেলেন নাম তাঁরা রেখেছেন আন্ড্রেয়াস। ছবিটি ইতিমধ্যেই ১১ লক্ষ লাইক পেয়ে গিয়েছে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Our Angel, welcome to the world Andreas 💙

Advertisement

A post shared by Amy Jackson (@iamamyjackson) on

এপ্রিল মাস নাগাদ সোশ্যাল মিডিয়ায় সুখবরটি দিয়েছিলেন তিনি। বলেছিলেন, মাতৃত্বের স্বাদ পেতে চলেছেন। এমনকী বেবি বাম্প নিয়ে একাধিক ছবিও পোস্ট করেছিলেন। একটি তাঁর নিজের মায়ের সঙ্গে। অন্যটি সূর্যাস্তের দৃশ্য। দ্বিতীয় ছবিতে এমির সঙ্গে রয়েছেন তাঁর প্রেমিক জর্জ পেনিইয়টে। এমির কপালে চুমু খাচ্ছেন তিনি। রোম্যান্টিক এই ছবিতেই নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন এমি। লেখেন, ছোট্ট নবাগত অতিথির সঙ্গে দেখা করতে তর সইছে না তাঁর আর তাঁর প্রেমিকের। তার আগে সোশ্যাল সাইটের মাধ্যমেই এমি জানিয়েছিলেন, বাগদান হয়ে গিয়েছে তাঁর।

[ আরও পড়ুন: নিখিল-নুসরতের বিয়ের নতুন ভিডিও, প্রকাশ্যে দাম্পত্য খুনসুটি ]

তবে, আনুষ্ঠানিকভাবে বিয়ে এখনও করেননি অভিনেত্রী। এখনও পর্যন্ত এমি ও  জর্জ পেনিইয়টে প্রেমিক-প্রেমিকাই। বাগদান হয়ে গেলেও বিয়েটা আপাতত দূরেই সরিয়ে রেখেছেন তাঁরা। শোনা যাচ্ছে পরের বছর গোড়ার দিকে বিয়ে করবেন এমি ও জর্জ। গ্রিসে, সমুদ্রের পাড়ে বসবে তাঁদের বিয়ের আসর। তবে তার আগে নিজেদের প্রেমকে পূর্ণতা দিয়ে ফেললেন লাভ বার্ডস।

ami-son

গত বছর ভ্যালেন্টাইনস ডে-র আগে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেননি এমি জ্যাকসন। তারপর জানা যায় প্রেম করছেন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন এমি। সেখানে তাঁর হাতে বাগদানের আংটি জ্বলজ্বল করছে। হবু বর জর্জ পেনিইয়টের সঙ্গে ছবিটি দিয়েছেন অভিনেত্রী। পেশায় ব্যবসায়ী জর্জ। অন্য একটি ছবিতে এমি ও জর্জকে চুমু খেতে দেখা গিয়েছে। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, “বিশ্বের সবথেকে সুখী মহিলা মনে করছি নিজেকে৷ এই অনুভূতি যিনি দিলেন, তাঁকে ধন্যবাদ। নতুন বছর নতুন অ্যাডভেঞ্চার নিয়ে শুরু হল।”

[ আরও পড়ুন: ‘বিগ বস’-এর প্রচারে গিয়ে সাংবাদিকের সঙ্গে বচসায় জড়ালেন সলমন, দিলেন হুমকিও ]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.