সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনেতা দেবের পর করোনা চিকিৎসার জন্য অর্থ সাহায্যের কথা ঘোষণা করলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। সাংসদ তহবিল থেকে ৫০ লক্ষ ও ব্যক্তিগতভাবে ১ লক্ষ টাকা দেওয়ার কথা জানিয়েছেন তিনি। করোনা মোকাবিলার জন্য মুখ্যমন্ত্রী যে ত্রাণ তহবিল গঠন করেছেন, সেখানেই জমা পড়বে এই টাকা।
লন্ডন থেকে ফিরে আপাতত কোয়ারেন্টাইনে মিমি। কিন্তু তার মধ্যেই করোনা নিয়ে সচেতনতা প্রচার চালাচ্ছেন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য কখনও বাড়িতে বসে হার্বাল চা বানানো শেখাচ্ছেন, কখনও আবার মিম ভিডিও পোস্ট করে করোনা সচেতনা বার্তা দিচ্ছেন। এবার করোনা মোকাবিলায় দেড় লক্ষ টাকা দান করার সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী। এর মধ্যে সাংসদ তহবিল থেকে ৫০ লক্ষ ও ব্যক্তিগতভাবে ১ লক্ষ টাকা দিচ্ছেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন, করোনা থেকে বাঁচতে এই মুহূর্তে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোকে আরও ভালভাবে গড়ে তুলতে হবে। যাদবপুর লোকসভা অন্তর্গত হাসপাতাল গুলোতে কোয়ারেন্টাইন সেন্টার ও আইসোলেশন ওয়ার্ড তৈরির জন্য এই টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দিচ্ছেন তিনি। এছাড়া মানুষ যাতে পর্যাপ্ত চিকিৎসা পায় তাও তিনি দেখবেন। করোনা ভাইরাস প্রতিরোধে প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্যও কাজে লাগবে এই টাকা।

[ আরও পড়ুন: রাজপরিবার ছেড়ে স্টুডিওপাড়ায়, পুরনো পেশায় ফিরছেন মেগান ]
কিছুদিন আগে ঘাটালের সাংসদ ও অভিনেতা দেব সাংসদ তহবিল থেকে ১ কোটি টাকা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইমার্জেন্সি রিলিফ ফান্ডে দান করেন। ঘাটাল এলাকায় যত হাসপাতাল রয়েছে, সেখানকার স্বাস্থ্যকর্মীরা যাতে প্রত্যেকে যথাযথ মাস্ক, স্যানিটাইজার, গ্লাভস পান এবং করোনা চিকিৎসায় যাতে কোনওরকম খামতি না থাকে, সেই জন্যই নিজের সাংসদ তহবিল থেকে এই টাকা প্রদান করেন অভিনেতা। এছাড়াও করোনা মোকাবিকায় প্রয়োজনীয় টেস্ট কিট এবং যাবতীয় সরঞ্জাম কেনার জন্যেও সাংসদের এই অনুদান থেকে টাকা ব্যায় করা হবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ঘাটালের হাসপাতালগুলিতে আইসোলেশন ওয়ার্ডের কাজেও লাগানো হবে এই টাকা।
[ আরও পড়ুন: করোনার ভুয়ো ওষুধ নিয়ে কালোবাজারি, মার্কিন মুলুকে গ্রেপ্তার ‘আয়রন ম্যান’ অভিনেতা ]
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!