সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নীলচে ব্যাকগ্রাউন্ড। স্পটলাইট গিয়ে পড়েছে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের মুখে। ফ্যাশনেবল পোশাকে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন তিনি। এত সুন্দর একটা ছবির সঙ্গে ভয়ের কথা কেন লিখলেন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)? নেটিজেনরা তো ভেবেই পাচ্ছেন না, তাঁর হঠাৎ হল কী?
গল্পটা একটু বিশদে বলা যাক বরং। সোশ্যাল মিডিয়ায় (Social Media) দারুণ অ্যাক্টিভ অভিনেত্রী দিতিপ্রিয়া। ধারাবাহিক প্রেমী মানুষদের কাছে অবশ্য দিতিপ্রিয়া ‘রানিমা’ নামেই বেশি জনপ্রিয়। তবে এখন একেবারে লুক পালটে দিতিপ্রিয়া এক্সপেরিমেন্টে ব্যস্ত। আর হবে নাই বা কেন? দিতিপ্রিয়ার হাতে তো একাধিক প্রজেক্ট। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি। বলিউড অভিনেতা অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে ওয়েব সিরিজ। বাংলাতেও সিরিজ করছেন দিতিপ্রিয়া। হাতে যখন এত কাজ, তাহলে ছোট্ট মেয়ের কীসের ভয়?
[আরও পড়ুন: পুজোয় শীর্ষেন্দুর ‘বনি’ আসছে বড়পর্দায়, কল্পবিজ্ঞানের গল্পে জুটি বাঁধলেন কোয়েল-পরমব্রত]
সম্প্রতি দিতিপ্রিয়া ইনস্টাগ্রামে একটি ছবি আপলোড করেছেন। ছবি পোস্ট করে তিনি লিখলেন, ‘তলোয়ারের চেয়েও বেশি আঘাত করে ভয়।’ সঙ্গে অবশ্য নানা ট্যাগে ফ্যাশন, শুটিং, খাওয়া-দাওয়া, মজার কথাও লিখলেন। নেটিজেনরা রীতিমতো কনফিউজড দিতিপ্রিয়ার এই পোস্ট দেখে। একদিকে তাঁর এরকম সুন্দর ছবি, অন্যদিকে ভয় পাওয়ার কথা।

View this post on Instagram
শুধু সিনেমা, সিরিজ নয়। এবারের মহালয়াতে দুর্গাবেশে দেখা যাবে অভিনেত্রীকে। ইতিমধ্য়েই সামনে এসেছে এই অনুষ্ঠানের ঝলক। দিতিপ্রিয়াকে মা দুর্গার বেশে দেখে অনুরাগীরা। অন্য চ্যানেলে শুভশ্রী ও কোয়েল দুর্গা বেশে অসুরবধ করবেন। ছোট্ট দিতিপ্রিয়া তাঁদের দিকে যে চ্য়ালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, তা ঝলকেই স্পষ্ট হয়েছে।
[আরও পড়ুন: সিনেমা হলে নয়, ছোটপর্দায় মুক্তি পাচ্ছে ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’!]
সর্বশেষ খবর
-
‘শেষ দেখে ছাড়ব’, ভেনিস কাণ্ডে মামলার হুঙ্কার ‘জুলাই জঙ্গি’ আজমেরী হক বাঁধনের
-
মুখ্যমন্ত্রীকে ‘গেরুয়া’ খোঁচা রানার, শুভেন্দুর পালটা, ‘গেরুয়াধারীরা কী অবস্থা করে দেখতে পাবেন’
-
বাগেশ্বরের অপমানে অ্যাকশনে শুভেন্দু! ‘যারা ছবি পুড়িয়েছে গ্রেপ্তার করুন’, বিধানসভায় দাঁড়িয়ে সিপিকে নির্দেশ
-
আড়াই দশক পর সুব্রত কাপ চ্যাম্পিয়ন বাংলার স্কুল, উৎসবে মাতল ঝাড়গ্রাম
-
একসঙ্গে ফিট হয়ে জাতীয় দলে ফিরলেন দুই অলরাউন্ডার, ফের চোট কেকেআরের হর্ষিত রানার