সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পর্নকাণ্ডে রাজ কুন্দ্রা গ্রেপ্তার হওয়ার পর একমাত্র রাজের সমর্থনে কথা বলেছিলেন অভিনেত্রী গহনা বশিষ্ঠ (Gehana Vassisth)। নানা সময়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) অ্যাডাল্ড ছবি তৈরি স্বপক্ষে নানা যুক্তিও রাখতে দেখা গিয়েছিল গহনাকে। তবে এবার আর কোনও বক্তব্য নয়। বরং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন এক অর্ধনগ্ন ছবি! শেয়ার করে গহনা লিখলেন, ‘আমি একজন প্রাপ্তবয়স্ক!’
পর্ন ছবি তৈরি এবং তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন গহনা। মুক্তি পেয়েছেন জামিনে। আর এবার মুম্বইয়ে নতুন ছবির শুটিং শুরু করে দিলেন গহনা। আর সেই শুটিং ফ্লোর থেকে অর্ধনগ্ন ছবি পোস্ট করলেন অভিনেত্রী।

গহনা তাঁর ইনস্টাগ্রামে যে ছবি পোস্ট করেছেন, তাতে দেখা গিয়েছে, খোলা পিঠে, শুধুমাত্র শরীরে সামনের অংশে সাদা চাদর ঢাকা দিয়ে বসে আছেন। গহনা লিখলেন, ‘এই ছবি শুট করার সময় আমার আশপাশে ২০ জন মতো ছিল। আমি নেশায় মত্ত ছিলাম না, কোনও সরবৎ পান করিনি। সুস্থ থাকা অবস্থাতেই শুট সম্পূর্ণ করেছি। আমার বয়স ১৮-এর বেশি। আমি প্রাপ্ত বয়স্ক। দয়া করে আমার প্রযোজকের বিরুদ্ধে মামলা দায়ের করবেন না!’ তবে এখানেই শেষ নয়, এই পোস্টে উঠতি মডেলদের নিয়ে সমালোচনাও করলেন তিনি। তাঁর কথা, উঠতি মডেলরা জনপ্রিয়তা কেড়ে নিতে মিথ্যে কথার আশ্রয় নেয়!

[আরও পড়ুন: শুটিং করতে গিয়ে কণ্ঠস্বর হারালেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান! কী এমন হল?]

এর আগে ইনস্টাগ্রামের নগ্ন হয়ে লাইভে এসছিলেন গহনা। সেই লাইভে গহনাকে দেখা গিয়েছিল বিছানায় শুয়ে আছেন তিনি। নিজেই জানিয়েছিলেন, তাঁর শরীরে একটুকরোও কাপড় নেই। গহনার কথায়, আমি যখন পোশাক পরে থাকি না, তখন তো কেউ আমাকে পর্ন ছবির নায়িকা বলে না, কিন্তু যখন পোশাক পরে ভিডিও দিই, তখনই শুনতে হয় আমি পর্ন ছবির নায়িকা। সমাজটা এত দু’মুখো কেন?
View this post on Instagram
রাজ কুন্দ্রার সমর্থনে গহনা এর আগেও ইনস্টাগ্রামে লাইভ করে নানা মন্তব্য করেছেন। ‘রাজ কুন্দ্রার গ্রেফতারি সম্পূর্ণ বেআইনি। পুলিশ রাজকে হেফাজতে রাখল। ওর থেকে মোবাইল ফোন, ল্যাপটপ, সিডি, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেল সব নিয়ে নিল। তদন্তের জন্য তো যথেষ্ট তথ্য প্রমাণ পুলিশের হাতে রয়েছে। তাহলে অযথা রাজ কুন্দ্রাকে কেন আটকে রাখা হচ্ছে? চার্জশিটও তো ফাইল করা হয়ে গিয়েছে।’ এমনকী, গহনা স্পষ্টই বলেছিলেন কীভাবে রাজের সঙ্গে পরিচয় হয়। রাজ তার সঙ্গে নাকি কোনও অশ্লীল আচরণ করেননি!
[আরও পড়ুন: রাজনীতিতে যোগ দিতে চলেছেন Kangana Ranaut! অভিনেত্রীর মন্তব্যে জোরাল জল্পনা]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক