শম্পালী মৌলিক: করোনা আতঙ্কে কাঁপছে গোটা পৃথিবী। সংক্রমণ এড়াতে বাড়িতে থাকলেও আতঙ্ক থেকে মিলছে না অব্যাহতি। প্রতিদিনের খবর যেন মানুষকে আরও বেশি করে বাস্তবের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে। এমন পরিস্থিতিতে কিন্তু নিজেকে যতটা সম্ভব হাসিখুশি রাখার চেষ্টা করছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। কারণ সামাজিক দূরত্বের এই বদলে যাওয়া বিশ্বে তাঁর মধ্যে বেড়ে উঠছে আরও একটি নতুন প্রাণ।
কেমন আছেন কোয়েল মল্লিক? আমরা সকলেই জানি, তিনি এই মুহূর্তে সন্তানসম্ভবা। করোনা ভাইরাসের প্রকোপে সারা পৃথিবীতে যখন মৃত্যুমিছিল, সেই সময় বাকি সকলের মতো তিনিও গৃহবন্দি। আর পাঁচজন গর্ভবতী মহিলার মতোই টলি-তারকা কোয়েলও বাড়তি সতর্কতা অবলম্বন করছেন। মোবাইলে ধরতে কোয়েল নিজেই জানালেন, “এপ্রিলের শেষে বা মে মাসের শুরুর দিকে এক্সপেক্ট করছি। চিকিৎসকরা তাই বলেছেন।” কীভাবে সময় কাটছে তাঁর? “এমনিতে আমি ভালই আছি। বাড়িতে থাকতে আমি বরাবরই পছন্দ করি। এখন তাই অসুবিধা হচ্ছে না। সিনেমা দেখছি। বই পড়ছি। ফ্রি-হ্যান্ড একসারসাইজ করছি। এই সময় ফ্রি-হ্যান্ড করাটা ভালও। এবার দেখা যাক কবে ডাক আসে।” আর সন্তানের নাম কী নাম ঠিক করেছেন? হাসতে হাসতে অভিনেত্রী জানালেন, “এখনও নাম ভাবিনি। পরে ভাবব।”
[ আরও পড়ুন: বিজেপির হয়ে নির্বাচন লড়েছিলেন, মোদি-আডবানীর সঙ্গে ‘সীতা’ দীপিকার ছবি ভাইরাল ]
এই ঘরবন্দি অবস্থাতেই COVID-19 সচেতনতায় তৈরি অরিন্দম শীলের ‘ঝড় থেমে যাবে একদিন’ ছবিতে কাজ করলেন তিনি। ঘরে বসে শুটিং করার সে এক অন্য রকম অভিজ্ঞতা। এখন শ্বশুরবাড়িতেই রয়েছেন কোয়েল। তবে সন্তান জন্মের পর মা-বাবার কাছে যাওয়ার ইচ্ছা রয়েছে তাঁর। এখন মা-বাবার সঙ্গে ভিডিও কলিংয়ের মাধ্যমেই যোগাযোগ রেখে চলেছেন। অন্যদিকে নিসপাল সিং রানে, অর্থাৎ তাঁর স্বামী তাঁকে সঙ্গ দিচ্ছেন।
এবার পুজোয় মুক্তি পেয়েছিল কোয়েলের ছবি ‘মিতিন মাসি’। দারুন হিট করেছিল ছবিটি। পরের মিতিন মাসি ছবির পরিকল্পনাও রয়েছে। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর অভিনীত সৌকর্য ঘোষালের পরিচালনায় ‘রক্তরহস্য’ এবং পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় ‘বনি’। কোয়েল আশায় রয়েছেন যে এই অন্ধকার সময় ঠিক কেটে যাবে একদিন। জীবন ফিরবে তার স্বাভাবিক ছন্দে। মানুষ আবার হলে গিয়ে সিনেমা দেখতে পারবে। নিশ্চয়ই সময় লাগবে। কিন্তু নতুন দিনের ভোরের অপেক্ষায় রয়েছেন তিনি।
[ আরও পড়ুন: সচেতনতা প্রচারে কার্তিকের ‘কুকি পুছেগা’, করোনা যোদ্ধাদের নিয়ে এই শো ইতিমধ্যেই হিট! ]
সর্বশেষ খবর
-
সম্পত্তি হাতাতেই ‘খুন’ দেবস্মিতা, বর্ধমানে গ্রেপ্তার ভাড়াটে দম্পতি! দিল্লিতে অধ্যাপিকা খুনের কিনারা
-
মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের বাড়িতে পুলিশ, আরও বিপাকে প্রাক্তন মন্ত্রী
-
আপত্তি সত্ত্বেও শরীর প্রদর্শন! ‘মা সেটে থাকলে অন্যায় হত না’, ‘পেড্ডি’ বিতর্কে বিস্ফোরক জাহ্নবী
-
মাঝরাস্তায় খিদের টান! ৫ টাকা দিয়ে ‘মা আহারে’ মধ্যাহ্নভোজ সারলেন মন্ত্রী ইন্দ্রনীল
-
টুটু বোস স্মরণে রক্তদান শিবির, উত্তর কলকাতায় একমঞ্চে ভিন্ন রাজনৈতিক মতের মানুষ