সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স তো শুধুই একটা সংখ্যা। মন যদি ইয়ং থাকে তো বয়স তো কোনও ব্যাপারই নয়। এটাই যেন আরও একবার বুঝিয়ে দিলেন টলিউডের বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী (Lily Chakraborty )। হাঁটুর বয়সী সহকর্মীদের সঙ্গে নাচলেন আইটেম গানে!
ব্য়াপারটা একটু বিশদে বলা যাক। সদ্য মুক্তি পেয়েছে, সংগীত পরিচালক সমিধ মুখোপাধ্যায় ও গীতিকার জয়জিৎ বন্দ্য়োপাধ্যায়ের ভিডিও অ্যালবাম ‘লিলি ডোন্ট বি সিলি’ (Lilly Don’T Be Silly Song)। আর এই আইটেম গানেই নাচতে দেখে গিয়েছে বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তীকে। এই ভিডিও অ্যালবাম থেকেই গীতিকার হিসেবে আত্মপ্রকাশ করেছেন অভিনেতা জয়জিৎ। শুধু তাই নয়, এই ভিডিও অ্যালবামের হাত ধরেই অভিনয়ে পা রাখলেন এনা সাহার বোন সাক্ষী সাহাও। এনার প্রযোজনা সংস্থা জারেক এন্টারটেনমেন্টের ব্যানারেই তৈরি হয়েছে এই ভিডিও অ্য়ালবাম।
এই আইটেম গান নিয়ে বলতে গিয়ে সংবাদমাধ্য়মকে লিলি চক্রবর্তী বলেছেন, ”প্রথমে অফারটা শুনে খুবই অবাক হয়েছিলাম। তবে সমিধ, জয়জিৎ, উর্বি ও এনা আমাকে রাজি করাল। ওদের কথা ফেলতে পারলাম না। আর সত্যি বলতে এ যুগের ছেলেমেয়েদের সঙ্গে কাজ করতে ভালই লাগে আমার। নিজেকেও ওদের বয়সের মনে হয়।
[আরও পড়ুন: জুটছে না ঘরের খাবার! NCB হেফাজতে কী খাচ্ছেন শাহরুখপুত্র আরিয়ান খান?]
ইতিমধ্য়েই ‘লিলি ডোন্ট বি সিলি’র ভিডিও এক লক্ষ দর্শক দেখে ফেলেছে। শেয়ারের সংখ্যাও প্রচুর। এই গানের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।
তবে শুধুই ভিডিও অ্যালবাম নয়, লিলি চক্রবর্তীর হাতে এখন বহু সিনেমার কাজ। দেব ও রুক্মিণীর সঙ্গে ‘কিশমিশ’ ছবিতে দেখা যাবে লিলি চক্রবর্তীকে। বনি ও কৌশানির সঙ্গে দেখা যাবে ‘ছুটি’ ছবিতে। তাঁর আইটেম নাচের ভিউ এক লাখ ছোঁয়ার খবর শুনে আপ্লুত অভিনেত্রী লিলি চক্রবর্তী।
[আরও পড়ুন: ‘পৃথিবীতে একমাত্র তুমিই সেরা!’, অন্তরঙ্গ ছবি পোস্ট করে রাজের প্রেমে ডুবলেন শুভশ্রী]
সর্বশেষ খবর
-
সিপিএম-আরএসপি দ্বন্দ্ব চরমে! চূড়ান্ত হলো না দুই কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী
-
‘নিখোঁজ’ বিডিও কীভাবে পাচ্ছেন বেতন? প্রশান্ত বর্মনের মামলায় সিআইডিকে ‘ভর্ৎসনা’ হাই কোর্টের
-
তসলিমার বক্তৃতা নিয়ে প্রশ্ন স্কুলের পরীক্ষায়! ‘লেখাকে অত সহজে নির্বাসিত করা যায় না’, খোঁচা লেখিকার
-
মণ্ডপের বদলে এবার গঙ্গাতেই প্রতিমা নিরঞ্জন, বিতর্ক কাটিয়ে এবার থিমে কোন চমক দেবে টালা প্রত্যয়?
-
শেফালির ঝড়, দীপ্তির দুরন্ত ঘূর্ণি! বাংলাদেশকে উড়িয়ে ১০ এশিয়া কাপের ১০ আসরেই ফাইনালে ভারত