Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১০ জুলাই ২০২৬
শুভশ্রী

‘ইটস আ গার্ল’! সদ্যোজাতের ছবি পোস্ট করে কেন এমন লিখলেন শুভশ্রী?

ব্যাপারটা কী?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১২, ২০১৯, ১৭:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১২, ২০১৯, ১৭:৪৭

options
link
‘ইটস আ গার্ল’! সদ্যোজাতের ছবি পোস্ট করে কেন এমন লিখলেন শুভশ্রী? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় আর পরিচালক রাজ চক্রবর্তী এখন চুটিয়ে সংসার করছেন। মাঝেমধ্যেই গুজব ছড়াচ্ছে এবার মা হতে চলেছেন শুভশ্রী। কিন্তু সে সব গুজবই। এখন অভিনেত্রী অন্তঃসত্ত্বা হওয়ার কোনও খবর জানাননি। কিন্তু সম্প্রতি এমন একটি ছবি প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা নিয়ে আবারও শুরু হয়েছে চর্চা। তবে এবার আলোচনা শুভশ্রীর মা হওয়া নিয়ে নয়, আলোচনার কেন্দ্রবিন্দু এক সদ্যোজাত।  

সম্প্রতি অভিনেত্রী ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন শুভশ্রী। সেখানে দেখা যাচ্ছে বেবি কটে শুয়ে রয়েছে এক সদ্যোজাত। পাশে নীল পোশাকে দাঁড়িয়ে রয়েছেন শুভশ্রী। তাঁর হাতে একটি গোলাপি রঙের বেলুন। সেখানে লেখা ‘ইটস আ গার্ল’। কিন্তু এই সদ্যোজাত কে? কার ছবি পোস্ট করলেন শুভশ্রী? এই নিয়ে শুরু হয় চর্চা। তবে অভিনেত্রী পোস্টেই প্রশ্নের উত্তর স্পষ্ট করে দেন। ছবির ক্যাপশনে শুভশ্রী লিখেছেন, ‘শুভেচ্ছা রিমা। বিশ্বাসই করতে পারছি না তুমি মা হয়ে গিয়েছ। খুব ভালবাসি তোমায়। এমন এক পরী উপহার দেওয়ার জন্য তোমায় ধন্যবাদ।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[ আরও পড়ুন: পোশাক থেকে হানিমুন, বিয়ের পরিকল্পনা প্রকাশ্যে আনলেন জুন ]

পোস্ট থেকেই বোঝা যাচ্ছে, নায়িকার অত্যন্ত ঘনিষ্ঠ কারওর কন্যাসন্তান হয়েছে। কিন্তু এই রিমা কে? ঘনিষ্ঠ কোনও বন্ধু? রিমার ইনস্টাগ্রাম থেকে তেমনই ইঙ্গিত মিলল। জানা গেল, শুভশ্রী ও রিমা খুব ভাল বন্ধু। শুভশ্রীর বিয়েতেও উপস্থিত ছিলেন রিমা। দুই বন্ধুর বেশ কিছু ছবি রয়েছে নেটদুনিয়ায়। তাই এমন ঘনিষ্ঠ বন্ধু যখন মা হলেন, সেখানে না গিয়ে থাকতে পারেন শুভশ্রী? তাই গেলেন এবং ছবিও দিলেন। নেটিজেনরা এখন সেই ছবি নিয়েই চর্চা করছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Congratulations my love @rima1831 can’t believe you became mother . I love you, thank you for giving us our lil angel 👼 @adriandutta

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real) on

[ আরও পড়ুন: খলনায়ক দূষণ, দিল্লিতে শুটিং বাতিল হল ‘দোস্তানা ২’ ছবির ]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.