Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Srabanti Chatterjee

ভরা বসন্তে ফের প্রেমে পড়লেন শ্রাবন্তী! এবার কাকে মন দিলেন নায়িকা?

ভোটের উত্তাপেও নায়িকার প্রেম নিয়ে জল্পনা তুঙ্গে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২, ২০২১, ১৩:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২, ২০২১, ১৩:১৬

options
link
ভরা বসন্তে ফের প্রেমে পড়লেন শ্রাবন্তী! এবার কাকে মন দিলেন নায়িকা? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বার তিনেক মন ভেঙেছে, তা বলে কি আরেকবার প্রেমে পড়া যাবে না? নিশ্চয়ই যাবে। মন তো! বসন্তের ফুল তো ফুটতেই পারে। সূত্রের খবর মানলে, প্রেমের সেই ফুল আবারও ফুটেছে টলি বিউটি শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee) মনে।

শ্রাবন্তীর চতুর্থ প্রেম নিয়ে কানাঘুষো অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার এক সংবাদমাধ্যমে শ্রাবন্তীর প্রেমিক হিসেবে অভিরূপ নাগ চৌধুরী নামে একজনের নাম প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, পেশায় ব্যবসায়ী অভিরূপ বাইপাসের ধারে শ্রাবন্তীর অভিজাত আবাসনেই থাকেন। তবে দু’জনের টাওয়ার আলাদা। পুরো তথ্যই শোনা কথা হিসেবে সংবাদমাধ্যমটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। সেখানেও এও জানানো হয়েছে, কিছুদিন আগেই সম্পর্কের একমাস উদযাপন করেছিলেন শ্রাবন্তী ও অভিরূপ। তাঁর আগে শুধুই পরিচিত ছিলেন দু’জনে।

Advertisement

[আরও পড়ুন: করোনায় আক্রান্ত আলিয়া, সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন দুঃসংবাদ]

উল্লেখ্য, টলিউডে অভিনয় জীবন শুরু করার কয়েক বছর পরই ২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসকে (Rajiv Kumar Biswas) বিয়ে করেন শ্রাবন্তী। ২০১৬ সালে দু’জনের ডিভোর্স হয়। তারপর থেকে ছেলে ঝিনুক মায়ের কাছেই থাকে। ২০১৬ সালেই মডেল কৃষাণ ব্রজকে (Krishan Vraj) বিয়ে করেছিলেন টলি বিউটি। কিন্তু সে বিয়ে ছ’মাসের বেশি টেকেনি। এরপর ২০১৯ সালের ১৯ এপ্রিল চণ্ডীগড়ের একটি গুরুদ্বারে গিয়ে রোশন সিংয়ের (Roshan Singh) সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন নায়িকা। কিন্তু গত বছরের নভেম্বর থেকেই দু’জনের তিক্ততার খবর প্রকাশ্যে আসে। সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে আনফলোও করেন। পরোক্ষে কটাক্ষের পালাও বেশ কিছুদিন চলেছিল।

তবে সেসব এখন অতীত। নিজের জিম নিয়েই ব্যস্ত রোশন। বিজেপি প্রার্থী (BJP Candidate) শ্রাবন্তী ব্যস্ত নিজের বেহালা পশ্চিম (Behala Paschim) কেন্দ্রের প্রচারে। শুক্রবার অভিনেত্রীর হয়ে তাঁর কেন্দ্রে প্রচার করেন বাবুল সুপ্রিয়। শোনা যাচ্ছে, শ্রাবন্তীর প্রচারপর্বেও সঙ্গ দিচ্ছেন অভিরূপ। এতদিন শ্রাবন্তী যাঁদের সঙ্গে ছিলেন, তাঁদের আর্থিক দিকও নাকি তাঁকেই সামলাতে হত। কিন্তু অভিরূপের ক্ষেত্রে তেমনটা নয় বলে শোনা যাচ্ছে। অবশ্য রোশনের সঙ্গে অভিনেত্রীর আইনি বিচ্ছেদের খবর এখনও শোনা যায়নি। 

[আরও পড়ুন: মহিলা কর্মীদের হেনস্তা ও প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ রুদ্রনীল]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.