সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহরে নেই। সুদূর মুম্বইয়ে গিয়েছেন। তা বলে কি বচ্ছরকার দিনে লক্ষ্মীপুজো (Laxmi Puja 2023) হবে না! ইচ্ছে থাকলেই উপায় হয়। তাই আরব সাগরের তীরেই মা লক্ষ্মীর আরাধনায় মাতলেন শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। ছবি শেয়ার করলেন সোশাল মিডিয়ায়।

দশমীর সিঁদুর খেলার পরই শুক্রবার মুম্বই পাড়ি দেন শ্রীলেখা। উদ্দেশ্য মুম্বই চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়া। সেখানে নির্বাচিত হয়েছে ‘ওয়ান্স আপঅন আ টাইম ইন ক্যালকাটা’। যার নাম বদলে রাখা হয়েছে ‘মায়ানগর’। আদিত্য বিক্রম সেনগুপ্তর পরিচালনায় ছবিতে অভিনয় করেছেন শ্রীলেখা। সেই সুবাদেই অভিনেত্রীর এই মুম্বই সফর।
[আরও পড়ুন: ধনুক হাতে রণংদেহি মেজাজ! ‘বগলা মামা যুগ যুগ জিও’র গানে দেখুন খরাজ-ঋদ্ধিদের কীর্তি ]
লক্ষ্মীপুজোর দিন প্রবাসে থাকলে বাঙালির মনখারাপ হওয়া স্বাভাবিক। তবে শ্রীলেখা মিত্র মনখারাপ করে বসে থাকার পাত্রী নন। বাড়ির ঠাকুরের পুজো দায়িত্ব নিয়ে তাঁর বাড়ির নানা কাজকর্ম করে দেওয়া ‘মাসি’ সেরে ফেলেছেন। আর অভিনেত্রী নিজে মুম্বইয়ে লক্ষ্মীর ঘট পেতেছেন। রাজেশ্বরী আরাধনা মুখোপাধ্যায়ের দেওয়ার শাড়ি পরে সেরেছেন লক্ষ্মীপুজো। ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, “ইচ্ছে থাকলে উপায় হবেই।”
View this post on Instagram
অভিনেত্রীর ছবি দেখে মুগ্ধ অনুরাগীরা। একজন লিখেছেন, “শুভ কোজাগরী লক্ষ্মীপুজো… তুমি নিজেই রূপে-গুণে মা লক্ষ্মীর জীবন্ত প্রতিমূর্তি, ঈশ্বর তোমার মঙ্গল করুন, কাজের জগতে লক্ষ্মী লাভ হোক।” কয়েকজন আবার মজা করে নাড়ুর খোঁজও করেছেন।
[আরও পড়ুন: ‘জেলে যেতে না যেতেই নগ্ন করা হয়েছিল’, বিস্ফোরক শিল্পার স্বামী রাজ কুন্দ্রা]
সর্বশেষ খবর
-
কারা পাবেন আবাসের বাড়ি? সুবিধাভোগী যাচাইয়ে ত্রিস্তরীয় ব্যবস্থা, রয়েছে ‘সেলফ সার্ভে’র সুবিধাও
-
এবার বাংলা সিনেমায় রামচরণ! বঙ্গে পদ্ম ফুটতেই দক্ষিণী সুপারস্টারের নজরে টলিউড?
-
এবার ধর্ষণের চেষ্টার অভিযোগ, ফের জেল হেফাজতে প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার
-
‘ভারত-চিন সম্পর্কে নাক গলাবে না রুশ’, ত্রিকোণ বন্ধুত্বের সমীকরণে স্পষ্ট বার্তা পুতিনের
-
কাটমানি না দিলে বাড়ি নয়, বড়ঞায় গ্রেপ্তার তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী-সহ ৪