সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটে বড় দায়িত্ব। টিকিট না পেলেও প্রচারের ময়দানে দেখা যাবে রুদ্রনীল ঘোষকে (Rudranil Ghosh)। বাংলায় বিজেপির ‘গ্ল্যামারাস’ প্রচার তালিকায় মিঠুন চক্রবর্তীর সঙ্গে তাঁর নামও রয়েছে। আসন্ন ভোটের জন্যই ডাকসাইটে বলিউড সিনেমার প্রস্তাব হাতছাড়া হয়েছে রুদ্রনীলের। কাজলের ‘মা’ ছবিতে অভিনয় করার প্রস্তাব এসেছিল তাঁর কাছে। তবে নির্বাচনের কারণেই সেটা হাতছাড়া হয়েছে। কিন্তু বাংলার রুদ্রনীলকে ফের কাস্ট করতে নাছোড়বান্দা অজয় দেবগন (Ajay Devgn)।
‘ময়দান’ (Maidaan) ছবিতে রুদ্রনীল ঘোষের অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন বলিউডের প্রযোজক তথা অভিনতা। যেখানে ক্রীড়া প্রশিক্ষক শুভঙ্করের চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। অজয়ও নাকি আজকাল তাঁকে সেই নামেই ডাকছেন। সদ্য মুক্তিপ্রাপ্ত সেই সিনেমা শোরগোল ফেলতে না ফেলতেই রুদ্রনীল ঘোষ জানালেন, অজয় দেবগণের তরফে তাঁর কাছে নতুন সিনেমার প্রস্তাব এসেছে। এর আগে ‘মা’-এর প্রস্তাব এলেও ভোটের জন্য সেই কাজ ফসকে গিয়েছে। কাজলের সঙ্গে স্ক্রিন শেয়ার করা হয়নি তাঁর।
[আরও পড়ুন: ‘দাবাড়ু’র টিজারেই কিস্তিমাত! মিলল বাংলার গ্র্যান্ডমাস্টার সূর্যশেখরের জীবনযুদ্ধের ঝলক]
View this post on Instagram
সম্প্রতি কাজল যে ছবির শুটিংয়ে বাংলায় এসেছিলেন। শান্তিনিকেতন, কলকাতায় শুটিং করলেন, সেই সিনেমার এক বিশেষ চরিত্রের জন্য রুদ্রনীল ঘোষের কাছে প্রস্তাব এসেছিল। তবে সেটা না করতে পারলেও অজয় কিন্তু ভবিষ্যতে তাঁকে কাস্ট করতে নাছোড়বান্দা। তবে সেই সিনেমা প্রসঙ্গে খুব একটা না ভাঙলেও রুদ্রনীল জানান, কে কে মেননের সঙ্গে একটি ওয়েবসিরিজে তাঁকে দেখা যাবে শীঘ্রই।
[আরও পড়ুন: রাজনীতিতেও কঙ্গনার প্রতিপক্ষ ‘নেপো কিড’! ‘বাপ-ঠাকুরদার সম্পত্তি নাকি?’ ফুঁসছেন পদ্মপ্রার্থী]
সর্বশেষ খবর
-
অসুস্থ হয়ে দিল্লি এইমসে ভর্তি বিমান বসু, কী জানাল বামফ্রন্ট রাজ্য নেতৃত্ব?
-
হাওড়ায় বাড়ির সামনে জমা জলে উদ্ধার ব্যক্তির দেহ, তদন্তকারী দল পাঠালেন মন্ত্রী, আর্থিক সাহায্যের আশ্বাস
-
আচমকা অসুস্থ বুদ্ধদেবজায়া মীরা ভট্টাচার্য, হাসপাতালে চিকিৎসাধীন
-
বাবাকে ‘টার্গেট’ ভেবে ঘরে ঢুকে ছেলেকে খুন! যাবজ্জীবন কারাদণ্ড দিল হাওড়া আদালত
-
অভয়া মামলা থেকে নিস্তার নেই! তোলাবাজিতে জামিন হলেও জেলেই প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব