রোহিত শেট্টি এবং রণবীর সিংয়ের কাছে বিষ্ণোই গ্যাংয়ের হুমকিবার্তা ঘিরে চাঞ্চল্যের মধ্যেই এবার চর্চায় ‘বিগ বস’-খ্যাত অভিনেত্রী হিমাংশী খুরানা (Himanshi Khurana)। পাঞ্জাবের অভিনেত্রীর অভিযোগ, তাঁর কাছে হুমকিবার্তা এসেছে বিষ্ণোই-ঘনিষ্ঠ এবং বাবা সিদ্দিকি হত্যা মামলার প্রধান অভিযুক্ত জিশান আখতারের। হিমাংশীর কাছে ১০ কোটি টাকা চাওয়া হয়েছে বলে খবর। ইতিমধ্যেই এফআইআর দায়ের করেছে মোহালি পুলিশ। শুরু হয়েছে তদন্ত।
শুক্রবার সকালে নতুন করে রোহিত শেট্টি এবং রণবীর সিংয়ের কাছে হুমকিবার্তা আসে। হাড়হিম অডিও ক্লিপে উল্লেখ, “এমন হাল করব, সাত জন্ম মনে রাখবি।” এবার জানা গেল, হুমকি-ইমেল ও অডিও বার্তা পেয়েছেন হিমাংশীও। শুক্রবার থেকেই এমন মেল পেতে শুরু করেছেন তিনি। মেলের সঙ্গে অডিও বার্তাও সংযুক্ত করা ছিল বলে অভিযোগ। এবং প্রতিটি বার্তাতেই জিশান তাঁর কাছে ১০ কোটি টাকা চেয়েছেন বলে দাবি অভিনেত্রীর। ইতিমধ্যেই তাঁর নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আরও পড়ুন:
পাঞ্জাবের অভিনেত্রীর অভিযোগ, তাঁর কাছে হুমকিবার্তা এসেছে বিষ্ণোই-ঘনিষ্ঠ এবং বাবা সিদ্দিকি হত্যা মামলার প্রধান অভিযুক্ত জিশান আখতারের। হিমাংশীর কাছে ১০ কোটি টাকা চাওয়া হয়েছে বলে খবর।
প্রসঙ্গত, জিশান আখতার বাবা সিদ্দিক হত্যা মামলার প্রধান অভিযুক্ত। আরও বেশ কয়েকটি হাই-প্রোফাইল অপরাধের সঙ্গেও জড়িত। জেলে থাকার সময় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা বেড়েছিল বলে জানা গিয়েছে। এবং বিষ্ণোইয়ের নির্দেশে তাঁর গ্যাংয়ের হয়ে জিশান নানা কার্যকলাপ পরিচালনা করতেন বলেও জানা যাচ্ছে।
এদিকে দিন কয়েক আগেই পাঁচ রাউন্ড গুলি চালিয়ে রোহিত শেট্টির বাড়ির কাচের বারান্দা ঝাঁজরা করে বুক ফুলিয়ে দায় স্বীকার করে নিয়েছিল কুখ্যাত বিষ্ণোই গ্যাং। কয়েকদিনের ব্যবধানে রণবীর সিংয়ের কাছেও ১০ কোটি চেয়ে হুমকিফোন আসে। এরপরই ঘটনার তদন্তে নামে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। সংশ্লিষ্ট ঘটনায় দুই অভিনেতার ম্যানেজারের বয়ান রেকর্ড করা হয়েছে। পাশাপাশি রোহিতের বাড়িতে হামলা চালানো চার অভিযুক্ত স্বপ্নিল সাকাত, আদিত্য গায়কী, সিদ্ধার্থ ইয়েনপুরে এবং সমর্থ পোমাজিকে নিয়ে অপরাধ দৃশ্যের পুনর্নিমাণও করা হয়। সব মিলিয়ে গ্যাংস্টার-দৌরাত্ম্যে বিনোদুনিয়ায় এই মুহূর্তে নয়ের দশকের ছায়া দেখতে পাচ্ছেন অনেকেই। পরিস্থিতিত নিয়ন্ত্রণে তাই বাড়তি সতর্ক পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
আকাশছোঁয়া খরচে রোষানলে জি৫, এবার বিনামূল্যে বিশ্বকাপ দেখাবে জিও, জানুন কীভাবে?
-
কতটা জমল ‘বিবি বক্সী’ ইশার ছকভাঙা গোয়েন্দা সিরিজ? পড়ুন রিভিউ
-
এবারের ষষ্ঠীতে স্পেশাল মিষ্টিমুখ, জামাইকে খাওয়ান আমের পায়েস, রেসিপি জানেন?
-
‘বুঝেছেন ভুল সিঁড়িতে পা পড়েছে’, কোয়েলের পদত্যাগে মন্তব্য রুদ্রনীলের, উঠল ডিম প্রসঙ্গও!
-
টি-২০ অধিনায়ক হতেই মুম্বইয়ে বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া নিলেন শ্রেয়স, প্রতি মাসে কত খসবে?