Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Salman Khan

ভ্যালেন্টাইনস ডে’তে আমির-শাহরুখকেও টেক্কা সলমনের! চিত্রাঙ্গদার সঙ্গে একচাদরে রোম্যান্সে ভাসলেন ভাইজান

সলমন খানের দখলে প্রেমদিবসের লাইমলাইট।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ১৯:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ১৯:০৫

options
link
ভ্যালেন্টাইনস ডে’তে আমির-শাহরুখকেও টেক্কা সলমনের! চিত্রাঙ্গদার সঙ্গে একচাদরে রোম্যান্সে ভাসলেন ভাইজান zoom
সলমন খান, চিত্রাঙ্গদা সিং, ছবি- ইনস্টাগ্রাম

তিনি বলিউডের চিরকুমার। ষাট পেরিয়েও গ্ল্যামারাস। জীবনে প্রেম একাধিকবার এলেও ছাদনাতলা অবধি আর যাওয়া হয়নি সুপারস্টারের। অতঃপর ষাটেও আইবুড়োই রয়ে গিয়েছেন সলমন খান। বিটাউনের ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’-এর কপালে কিন্তু কম বিয়ের প্রস্তাব জোটেনি,তবুও বিয়ের পিঁড়ি পর্যন্ত গড়াতে দেননি ভাইজান। তবে শনিবার ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে ‘ব্যাচেলর’ ভাইজান যে চমক দিলেন, তাতে অনুরাগীগের মন্তব্য, ‘এ তো রোম্যান্সে আমির-শাহরুখকেও টেক্কা!’

প্রেমদিবসে ভাইজানের শুভেচ্ছা পোস্টের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে যে, কে তাঁর ‘ভ্যালেন্টাইন’? আসলে প্রেমদিবস উপলক্ষে রোম্যান্স সাগরে ডুব দিয়েছেন বলিউড সুপারস্টার। তাও না করা সঙ্গে? চর্চিত বান্ধবী ইউলিয়া ভান্তুরকে ছেড়ে অন্য নায়িকার বাহুডোরে ভাইজান! আর সেই প্রেমমাখা ভিডিও প্রকাশ্যে আসতেই সলমনের অনুরাগীশিবিরে হইচই। আসলে শনিবার ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে আসন্ন সিনেমা ‘ব্যাটেল অফ গালওয়ান’-এর নতুন গান ‘ম্যায় হুঁ’ প্রকাশ্যে এনেছেন। এই গানের এক দৃশ্যেই নায়িকা চিত্রাঙ্গদা সিংয়ের সঙ্গে একচাদরে রোম্যান্সে ভাসতে দেখা গেল তাঁকে। এই সিনেমায় সলমন খানকে দেখা যাবে কর্ণেল বিকুমল্লা সন্তোষের ভূমিকায়। কিন্তু জওয়ান বলে কি সংসার-প্রেয়সী বিরাগী হতে হবে? আলবাৎ নয়! গানে গানে সেটাই ফুটিয়ে তুলেছেন সুপারস্টার। সলমন বলছেন, “এই প্রেমদিবসে ‘ম্যায় হুঁ’ গানের মাধ্যমেই ভালোবাসার জোয়ারে ভেসে যান।” অনুরাগীরাও তাঁকে রোম্যান্টিক অবতারে দেখে উচ্ছ্বসিত।

Advertisement
‘ম্যায় হুঁ’ গানের দৃশ্যে সলমন-চিত্রাঙ্গদা

গত ডিসেম্বরে ‘ব্যাটেল অফ গালওয়ান’ ছবির টিজার শেয়ার করেই মহাচমক দিয়েছিলেন সলমন। পয়লা ঝলক শুরুই হয় বিরসা মুণ্ডার জয়গান গেয়ে। তারপর বজরংবলী, দেশমাতৃকার জয়ধ্বনি দিয়ে সেনাবাহিনি নিয়ে ‘কর্নেল বিকুমল্লা’ রূপী সলমন আছড়ে পড়েন লাদাখ উপত্যকার চিন সীমান্তে। যেখানে এক গাছের গুড়ি হাতেই শয়ে শয়ে শত্রু নিধন করতে দেখা যায় ভাইজানকে! পরনে জওয়ানের উর্দি। চোখে প্রতিশোধের আগুন। রক্তাক্ত চেহারা, দীর্ঘদিন বাদে ‘দাবাং’ অবতারে বলিউড সুপারস্টারকে দেখে ততোধিক উচ্ছ্বসিত হন তাঁর দর্শক-অনুরাগীরাও। এবার ভ্যালেন্টাইনস ডে’তে রোম্যান্টিক অবতারে ধরা দিলেন সলমন খান।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.