২০২৫ এ দুই তরুণ তুর্কীর রোম্যান্টিক প্রেমকাহিনি ঝড় তুলেছিল বড় পর্দায়। আহান পাণ্ডে আর অনীত পাড্ডার ( Ahaan Panday-Aneet Padda) দুরন্ত প্রেমের রয়াসনে মজেছিল জেন জি। এমন একটা নির্ভেজাল প্রেমের ছবির রসদ দর্শক একেবারে চেটেপুটে উপভোগ করেছিল দর্শক। শিহরণ জাগানো প্রেমের কাহিনির সেই উত্তেজনা উসকে ফের জুটি বাঁধছেন আহান-অনীত? ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, মোহিত সুরির (Mohit Suri) নির্দেশনাতেই ফিরছে এই হিট জুটি। আর এই জুটির হাত ধরে আরও একবার বড় পর্দায় রোম্যান্সের হাতছানি তা বলাই বাহুল্য।
আবেগঘন প্রেমের গল্পের সঙ্গে থাকবে মন হৃয়ছোঁয়া সঙ্গীত। ইন্ডাস্ট্রির কানাঘুষো, চলতি বছরের শেষের দিকে শুরু হতে পারে সিনেমার শুটিং। ২০২৭ সালে ছবি মুক্তির পরিকল্পনা রয়েছে বলেই খবর। অনীত-আহানের ‘সাইরিয়া’র পর কোন প্রেমের গল্প বুনবেন মোহিত সেই অপেক্ষায় দর্শক। আবার তাঁদের একসঙ্গে বড় পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে দর্শক অপেক্ষা করছেন সে কথা বলার অপেক্ষাই রাখে না।
আরও পড়ুন:
ভারতে প্রায় ৩৩৮ কোটি টাকা এবং বিশ্বব্যাপী প্রায় ৫৮০ কোটি টাকার ব্যবসা করে নজির গড়েছিল মোহিতের ছবি। উল্লেখ্য, প্রেমের গল্পে বরাবরই ছক্কা হাঁকান পরিচালক। সিনেমার নাম এখনও চূড়ান্ত হয়নি তবে বলিউডের এক সংবাদমাধ্যমকে এই খবরে সিলমোহর দিয়ে মোহিত বলেছেন, “প্রেমের গল্প সবসময়ই আমার প্রথম পছন্দ। আবেগ এতটাই প্রকট হয় যে সেটা আর উপেক্ষা করা যায় না। আর ঠিক সেই সময়ই মনের ভিতর জন্ম নেন প্রেমের গল্প। ভালোবাসা গভীরভাবে অনুভব করার জন্যই একজন গল্পকার হিসেবে আমি স্বাভাবিকভাবেই এই ঘরানার ছবি তৈরির দিকে ঝুঁকি। এই ছবিটিও সেই আবেগকে দর্শকের দরবারে মেলে ধরবে। সাইয়ারার টিমের সঙ্গে আবার কাজ করা আমার কাছে সত্যিই বিরাট প্রাপ্তি। মনে হচ্ছে এটা যেন আগে থেকেই নির্ধারিত ছিল। নতুন কিছু তৈরির নেশায় আবার একসঙ্গে কাজ করা মানে ঘরে ফেরা। উত্তেজনার সঙ্গে কিছুটা দুঃশ্চিন্তাও আছে। আশা করি আগামীতে সব ভালো হবে।”
ইন্ডাস্ট্রির কানাঘুষো, চলতি বছরের শেষের দিকে শুরু হতে পারে সিনেমার শুটিং। ২০২৭ সালে ছবি মুক্তির পরিকল্পনা রয়েছে বলেই খবর।

প্রযোজক অক্ষয় বিধানী জানান, “মোহিতের সঙ্গে আমাদের কাজের প্রধান লক্ষ্য সৃজনশীল অনুভূতি এবং মানুষের হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো গল্প বলার ইচ্ছে। মোহিতের সঙ্গে কাজ মানে শুধু ছবি বানানো নয় এটা একটা অনুভূতি, একটা সুর, একটা মুহূর্তের খোঁজ যা সিনেমা শেষের পরও রেশ থেকে যায়। সাইয়ারা তেমনই একটি অভিজ্ঞতা যা আমাদের মনে চিরদিন গেঁথে থাকবে। মোহিত সুরির আগামী রোম্যান্টিক ছবিতে আহান ও অনীতকে আবার একসঙ্গে পেয়ে আমরাও ভীষণ আনন্দিত।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
নতুন সিনেমার সঙ্গে জীবনেরও শুভারম্ভ, মালদ্বীপে বাগদান সারলেন সপ্তাশ্ব বসু,পাত্রী কে?
-
শাহরুখকে নোটিস দিয়েও ক্ষান্ত নন, মুম্বইয়ে ফের হইচই ফেলে দিয়ে বিরাট কাণ্ড ‘সিংহম’ তুখারামের
-
টানা দু’বলে চার মেরে আউট বৈভব, দলীপে তারকাদের ব্যর্থতাতেও সেঞ্চুরিতে উজ্জ্বল বাংলার সুদীপ
-
‘তোলাবাজি করে খেতে হলে তৃণমূল করুন’, দুর্নীতি ইস্যুতে বিজেপি কর্মীদের হুঁশিয়ারি সুকান্তের
-
জাপানের পড়ুয়াদের সঙ্গে শিক্ষার আদানপ্রদান, জাতীয় শিক্ষক তকমা পাচ্ছেন ঝাড়গ্রামের শান্তনু পাত্র