সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনয়ের পাশাপাশি অনেক আগেই প্রযোজনা সংস্থা খুলেছেন অজয় দেবগণ। পরিচালক হয়ে তৈরিও করেছিলেন ছবি। আর এবার হঠাৎ করেই মুম্বইয়ে পাঁচটি অফিস ঘর কিনলেন অভিনেতা। সূত্র বলছে, এই অফিসের জায়গার দাম প্রায় ৪৬ কোটি টাকা।
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, অজয় দেবগণ মুম্বইয়ের ওশিওয়ারা এলাকার সিগনেচার নামক বহুতলের ১৬ তলায় দু’টি অফিস ঘর কেনেন। যার মূল্য প্রায় ৩০.৩৫ কোটি বলা হচ্ছে। স্ট্যাম্প ডিউটি হিসেবে ১.৮২ কোটি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
শুধু ১৬ তলায় নয়, এর পাশাপাশি ওই একই বহুতলে ১৭ তলায় আরও দু’টি অফিস ইউনিট কিনেছেন অভিনেতা। যা ৪,৮৯৩ বর্গফুট এলাকা জুড়ে। খবর অনুযায়ী, এটি কিনতে অজয়ের খরচ হয়েছে ১৪.৭৪ কোটি টাকা।
[আরও পড়ুন: সলমনের ফার্মহাউসে রয়েছে তারকাদের কবর, চলে শিশু পাচার চক্রও! বিস্ফোরক প্রতিবেশী]
কয়েক মাসে আগে মুক্তি পেয়েছিল অজয়ের ‘ভোলা’ ছবি। বক্স অফিসে ভাল ব্যবসা করতে পারেনি ‘ভোলা’। তবে অভিনয় থেকে বিরতি নিতে চলেছেন অজয়? অফিস কেনার খবর ছড়িয়ে পড়তেই উঠছে প্রশ্ন।
[আরও পড়ুন: Coronavirus Update: ধীরে ধীরে সুস্থ হচ্ছে বাংলা, গত ২৪ ঘণ্টায় অনেকটা কমল রাজ্যের করোনা সংক্রমণ]
সর্বশেষ খবর
-
পুরদলেও ফাটল, আইনি জটের আশঙ্কা, মমতার পছন্দে মেয়র বাছতে ‘সই’ দিলেন না অধিকাংশ কাউন্সিলর!
-
ছবির দেশ, কবিতার দেশে রূপকথা! ফরাসি ওপেনে প্রথম গ্র্যান্ড স্ল্যামের স্বাদ জাভেরেভের
-
পাহাড় থেকে সমতল, ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা! আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বাসিন্দারা
-
‘একে নেব না, ওকে নেব না বললে হবে না’, বঙ্গে বৃহত্তর হিন্দু ঐক্যের বার্তা বনশলের
-
শ্বাস যন্ত্রে কিছুতেই ফুঁ দিতে পারছেন না মদ্যপ! চড় কষালেন পুলিশকর্মী, ভিডিও ঘিরে বিতর্ক