Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২১ আগস্ট ২০২৬
Cannes Akshay Rahman

Cannes 2022: কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বর্য-দীপিকার সঙ্গে এবার রেড কার্পেটে অক্ষয় কুমার, রহমানও

একাধিক বলিউড তারকাকে দেখা যাবে এবারের কান চলচ্চিত্র উৎসবে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১১, ২০২২, ১২:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১১, ২০২২, ১২:৪২

options
link
Cannes 2022: কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বর্য-দীপিকার সঙ্গে এবার রেড কার্পেটে অক্ষয় কুমার, রহমানও zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৭৫তম কান চলচ্চিত্র উৎসব (Cannes 2022) ভারতীয় দর্শকদের জন্য বেশ উপভোগ্য হতে চলেছে। দীপিকা, ঐশ্বর্যাদের পাশাপাশি এবারের উৎসবের রেড কার্পেটে দেখা যাবে অক্ষয় কুমার (Akshay Kumar), এ আর রহমান (AR Rahman) এবং কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরকে। আগামী ১৭ মে থেকে শুরু হচ্ছে ফ্রান্সের এই জনপ্রিয় চলচ্চিত্র উৎসব। শোনা গিয়েছে, প্রথম দিনই রেড কার্পেটে ভারতীয় তারকাদের সঙ্গে রেড কার্পেটে হাঁটবেন অনুরাগ ঠাকুর (I&B minister Anurag Thakur)। 

Akshay and Anurag

Advertisement

এবার কান চলচ্চিত্র উৎসবের ‘কান্ট্রি অফ অনার’ হিসেবে বেছে নেওয়া হয়েছে ভারতকে। ভারত-ফ্রান্সের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যেই ভারতকে এই সম্মান দেওয়া হয়েছে। এছাড়াও উৎসবের  ন’ জন জুরি বা বিচারকের মধ্যে রয়েছেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। যে ২১টি সিনেমা কাটাছেঁড়ার পর সেরা ছবিকে পামে ডি’অর পুরস্কারে সম্মানিত করা হবে, তার বাছাইয়ে অংশ নেবেন অভিনেত্রী। ইতিমধ্যেই ফ্রান্সে পৌঁছেও গিয়েছেন তিনি। 

Deepika

[আরও পড়ুন: ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে বিবেককে কটাক্ষ থারুরের, সুনন্দা পুষ্করকে জড়িয়ে পালটা পরিচালকের]

চমক আরও রয়েছে। এবার ‘কান ফিল্ম ফেস্টিভ্যাল’-এ প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে সত্যজিৎ রায়ের (Satyajit Ray) ছবি ‘প্রতিদ্বন্দ্বী’। উৎসবের ফিল্ম মার্কেটে ভারতের ৫টি স্টার্টআপ কোম্পানি বৈঠকে অংশ নিতে পারবে। এত কিছুর মধ্যেই শুরুর দিন রেড কার্পেটে দেখা যাবে অক্ষয় কুমার, এ আর রহমানের মতো তারকাদের।  

India has been officially invited as country of honour to the Cannes Film Festival | Sangbad Pratidin

কান চলচ্চিত্র উৎসবেই প্রিমিয়ার হবে আর মাধবন অভিনীত ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’ (Rocketry: The Nambi Effect) ছবির। ইসরোর প্রাক্তন বিজ্ঞানী নাম্বি নারায়ণের জীবন অবলম্বনে তৈরি এই ছবিটি। ছবির সৌজন্যেই কানে দেখা যাবে মাধবনকে। এছাড়াও কানে দেখা যেতে পারে নওয়াজউদ্দিন সিদ্দিকি, পূজা হেগড়ে, নয়নতারা, প্রযোজক শেখর কাপুর, রিকি রেজ এবং CBFC প্রধান প্রসূন যোশীকে।  আগামী ২৬ মে পর্যন্ত চলবে এই চলচ্চিত্র উৎসব।

[আরও পড়ুন: ‘বলিউড ছোট ইন্ডাস্ট্রি, আমাকে পারিশ্রমিক দিতে পারবে না!’ বিস্ফোরক দক্ষিণী তারকা মহেশ বাবু

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.