Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ৮ জুলাই ২০২৬
Alec Baldwin

শুটিং ফ্লোরে চলল গুলি, হলিউড অভিনেতা অ্যালেক বল্ডউইনের হাতে খুন চিত্রগ্রাহক

ঘটনার পরে শুটিং ফ্লোরে কান্নায় ভেঙে পড়েন অভিনেতা অ্যালেক বল্ডউইন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২২, ২০২১, ১৮:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২২, ২০২১, ১৮:৪০

options
link
শুটিং ফ্লোরে চলল গুলি, হলিউড অভিনেতা অ্যালেক বল্ডউইনের হাতে খুন চিত্রগ্রাহক zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হলিউড (Hollywood) সিনেমার শুটিং ফ্লোরে বিপত্তি। শুটিং সেটে খেলনা বন্দুক নিয়ে অভিনয় করতে গিয়ে চিত্রগ্রাহককে গুলি করলেন হলিউডের জনপ্রিয় অভিনেতা অ্যালেক বল্ডউইন (Alec Baldwin)। আহত অবস্থায় চিত্রগ্রাহককে হাসপাতালে নিয়ে গেলেও, তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। এই ঘটনায় আহত হয়েছেন ছবির পরিচালকও।

তা ঠিক কী ঘটেছিল?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সংবাদ সংস্থা সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, নিউ মেক্সিকোতে অ্যালেক বল্ডউইনের নতুন ছবির শুটিং চলছিল। মেকআপ ভ্য়ান থেকে নেমে শুটিং স্পটে হাজির হন অ্যালেক বল্ডউইন। ততক্ষণে টেকনিশিয়নরা তৈরি শুটিংয়ের জন্য। একটি অ্য়াকশন দৃশ্যের শুটিংয়ের সময়ই হঠাৎ খেলনা বন্দুকের হাতে নিয়ে গুলি চালালেন অ্যালেক বল্ডউইন। সঙ্গে সঙ্গে ছবির মহিলা চিত্রগ্রাহক গালিনা হাচিন্স মাটিতে লুটিয়ে পড়লেন। গালিনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ। অন্যদিকে আহত পরিচালকের চিকিৎসা চলছে।

 

[আরও পড়ুন: সত্যজিৎ রায় লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন এই দুই বিশ্ববন্দিত পরিচালক]

এখানেই চলছিল শুটিং।

এখনও পর্যন্ত অ্যালেক বল্ডউইনের নামে কোনওরকম অভিযোগ জমা পড়েনি। তবে খেলনা বন্দুক থেকে কীভাবে আসল গুলি চলল তা নিয়ে তদন্ত চলছে। সংবাদ সংস্থার সূত্রের খবর, ঘটনার পর থানার বাইরে দাঁড়িয়ে হাউ হাউ করে কেঁদে ফেলেন অ্যালেক বল্ডউইন। আপাতত, ছবির শুটিং বন্ধ রাখা হয়েছে। পুলিশ গোটা ইউনিটকে জিজ্ঞাসাবাদ করছে। এই ছবির প্রযোজকও অ্যালেক বল্ডউইন।

[আরও পড়ুন: অস্কারের দৌড়ে ভিকির ‘সর্দার উধম ‘, বিদ্যার ‘শেরনি’, কে হাসবে শেষ হাসি?]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.