সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩৬ বছর বয়সে পা রাখলে রণবীর কাপুর৷ জীবনে আর এক বসন্ত পার করে ফেললেন তিনি৷ এখন আবার তাঁর জীবনে নতুন মানুষের উপস্থিতি৷ তাই তাঁর এ বছরের জন্মদিন যে একটু স্পেশ্যাল হবে তা বলাই যায়৷ গোটা দিন প্রিয় বন্ধুর সঙ্গে সময় কাটালেন রণবীর। সেই বন্ধু আলিয়া৷ ইনস্টাগ্রামে সেই ছবি পোস্টও করেন অভিনেত্রী৷ বার্থডে বয়কে ‘সানশাইন’ বলেও উল্লেখ করেছেন তিনি৷
[বাথরুমের ভিডিও শেয়ার করে এ কী বললেন রাখি?]
[আমিরের সঙ্গে প্রতিযোগিতায় নামতে ভয় পান, স্বীকারোক্তি অমিতাভের]
‘কাছের’ মানুষের জন্মদিনে নিজের হাতে কেক বানান আলিয়া৷ সেই ছবি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের কাছে পৌঁছে দেন তিনি৷

রণবীরের মা নীতু কাপুর যদিও জন্মদিনে নিজের ছেলেকে ফ্রেন্ড, ফিলোজফার বলেও উল্লেখ করেন৷ ইনস্টাগ্রামে সেই ছবিও দেন তিনি৷
[করণের সঙ্গে কফির আড্ডায় প্রথম পর্বে আসছেন কোন অভিনেত্রী?]
একসময় দীপিকা পাড়ুকোনের সঙ্গে নাম জড়িয়েছিল রণবীরের৷ তা নিয়ে বলিপাড়ায় কম গুঞ্জন হয়নি৷ তবে এখন তাঁর সঙ্গে আলিয়া ভাটের নামই দেখা যায়৷ একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা যায় দুজনকে৷ পার্টিতেও দুজন দুজনকে নিমন্ত্রণ জানাতে ভোলেন না৷ করণ জোহর ইনস্টাগ্রামে সম্প্রতি সেই ছবি শেয়ারও করেন৷ সেখানে যদিও ছিল চাঁদের হাট৷ কিং খান থেকে মিস্টার পারফেকশনিস্ট, দীপিকা থেকে আলিয়া দেখা গিয়েছিল সকলকেই৷ আপাতত অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন আলিয়া ও রণবীর৷ শোনা যাচ্ছে, বছর দুয়েক পরেই নাকি গাঁটছড়াও বাঁধতে পারেন দুজনে৷
সর্বশেষ খবর
-
জমি দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ! পুলিশের জালে তৃণমূলের আরও এক প্রাক্তন বিধায়ক
-
যুদ্ধের ধাক্কায় বেসামাল, ফুরিয়ে এসেছে অস্ত্র! এবার হার মানবে ইরান?
-
নবদ্বীপের ‘ত্রিপলচোর’ তৃণমূল চেয়ারম্যানের মামলাই লড়লেন না আইনজীবীরা! এজলাসের বাইরে ‘চোর’ স্লোগান, পড়ল ডিম
-
৬ ঘণ্টায় দিল্লি থেকে শিলিগুড়ি! রেলমন্ত্রীর বুলেট ট্রেন ঘোষণায় খুশির হাওয়া উত্তরে
-
রক্তারক্তি কাণ্ড! হাসপাতালে অশোক ভট্টাচার্য, কেমন আছেন বর্ষীয়ান সিপিএম নেতা?