Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৮ সেপ্টেম্বর ২০২৬
Alia Bhatt wedding

রণলিয়ার ঘরে উপহারের ছড়াছড়ি, জানেন রণবীর-আলিয়াকে কী দিলেন দীপিকা, ক্যাটরিনারা?

রণবীরের মা নীতু কাপুর রণবীরকে দিয়েছেন ২৬ কোটির ফ্ল্যাট!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৯, ২০২২, ১৬:৫৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৯, ২০২২, ১৬:৫৪

options
link
রণলিয়ার ঘরে উপহারের ছড়াছড়ি, জানেন রণবীর-আলিয়াকে কী দিলেন দীপিকা, ক্যাটরিনারা? zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৪ এপ্রিল সাতপাকে বাঁধা পড়েছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। গত কয়েক মাস ধরেই এই বিয়ে নিয়ে শোরগোল ছিল বলিপাড়ায়। আলিয়া, রণবীর কী পরছেন, কে কে আসছেন বিয়েতে তা নিয়ে জল্পনা শেষই হচ্ছিল না। এমনকী, আলিয়া-রণবীরের বিয়েতে এসে অন্যান্য তারকারা, বিশেষ করে রণবীর কাপুরের প্রাক্তন প্রেমিকা দীপিকা, ক্যাটরিনারা কী উপহার দিলেন তা নিয়েই যত আলোচনা। শেষমেশ সামনে এল সব তথ্য!

দীপিকা রণবীরের প্রাক্তন প্রেমিকা। কিন্তু রণবীরের সঙ্গে কোনও শত্রুতা নেই তাঁর। বরং আলিয়া ও রণবীরের সঙ্গে দারুণ বন্ধুত্ব দীপিকা ও রণবীর সিংয়ের। সেই বন্ধুত্বের খাতিরেই দীপিকা ও রণবীর সিং রণলিয়ার বিয়েতে দিলেন আলাদা আলাদা উপহার। দীপিকা এক নাম করা বিদেশি সংস্থার ঘড়ি উপহার দিয়েছেন রণবীর ও আলিয়াকে। যার দাম ১৫ লক্ষ টাকা। আর অন্যদিকে, রণবীর সিং দিয়েছেন, কাওয়াসাকি নিনজার একটি বাইক। যার দাম ৭৮ লাখ টাকা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ছেলেকে সঙ্গে নিয়ে মুম্বই ইন্ডাস্ট্রিতে ফিরছেন মন্দাকিনী! ফিরবে কি ‘রাম তেরি গঙ্গা মইলি’র ম্যাজিক?]

এতো গেল দীপিকার কথা। রণবীরের আরেক প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনাও বেশ দামি উপহার দিয়েছেন আলিয়াকে। খবর অনুযায়ী, আলিয়াকে বিয়েতে একটি প্ল্যাটিনাম ব্রেসলেট উপহার দিয়েছেন ক্যাটরিনা। যার দাম ১৪ লাখেরও বেশি।

Ranbir Kapoor and Alia Bhatt's marriage Pandit Rajesh Sharma said the actor wanted all the rituals to be explained

এক সময় গুঞ্জনে এসেছিল প্রিয়াঙ্কা চোপড়া ও রণবীর কাপুরের সম্পর্কের কথা। তবে সে সব এখন অতীত। আমেরিকাতে বসেই আলিয়ার জন্য হীরের নেকলেস পাঠালেন প্রিয়াঙ্কা চোপড়া। দাম ৯ লাখ টাকা।

‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবি থেকেই জমিয়ে বন্ধুত্ব বরুণ আলিয়ার। তাই আলিয়া কী পছন্দ করেন তা ভাল জানেন বরুণ। আর তাই তো বিয়েতে বরুণ আলিয়াকে দিলেন চার লাখ টাকা দামের হিল জুতো।

না, সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে কখনই প্রেমে ছিলেন না আলিয়া। তবে বন্ধুত্ব দারুণ। সিদ্ধার্থ দিলেন তিন লাখ টাকার ব্যাগ।

Ranbir Alia 1

উপহারের তালিকা এখানেই শেষ নয়। করিনা দিয়েছেন হীরের হার, অনুষ্কা দিয়েছেন মণীশ মালহোত্রার পোশাক। রণবীরের মা নীতু কাপুর রণবীরকে দিয়েছেন ২৬ কোটির ফ্ল্যাট।

[আরও পড়ুন: চরম আর্থিক অনটন, সংসার চালাতে ফাস্ট ফুড সেন্টার খুললেন ‘চিলেকোঠা’ ছবির পরিচালক!]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.