সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনন্ত-রাধিকার প্রাকবিবাহ অনুষ্ঠানেই যে চমকের সাক্ষী থাকল গোটা বিশ্ব, তাতে ভারত তো বটেই এমনকী পাশ্চাত্যের বিনোদুনিয়াও উচ্ছ্বসিত। আম্বানির ডাকে একছাদের তলায় বলিউড-হলিউডের সেলেবরা তিন দিন ব্যাপী অনুষ্ঠানে পারফর্ম করে তাক লাগিয়ে দিয়েছেন। পারিশ্রমিকও হাঁকিয়েছেন চড়া। তবে শেষ দিনে শ্রেয়া-অরিজিতের (Shreya Ghoshal, Arijit Singh) ডুয়েটেই জমে উঠল আম্বানিপুত্রর হস্তাক্ষর অনুষ্ঠান।

রবিবার রাতে জামনগরের ভান্তারাতে যেন একটুকরো বঙ্গসম্মেলন। মঞ্চে একের পর এক গান গাইছেন শ্রেয়া ঘোষাল এবং অরিজিৎ সিংরা। আর তাঁদের পারফরম্যান্সের মাঝেই গিটার হাতে আসর মাতালেন প্রীতমও। শ্রেয়া-অরিজিৎ যখন মঞ্চে ‘আমি যে তোমার’ গাইছেন, তখন দর্শকাসনে বসে থাকা আম্বানিদের তাবড় অতিথিরা দুই বঙ্গসন্তানের গানে মন্ত্রমুগ্ধ। শাহিদপত্নী মীরা রাজপুতের ইনস্টা স্টোরিতেও মিলেছে সেই ঝলক।
[আরও পড়ুন: শাহরুখ-গৌরীর রোম্যান্টিক নাচ দেখে মুগ্ধ আম্বানির বিদেশি অতিথিরা, ‘চিয়ারলিডার’ খোদ নীতা-মুকেশ]
View this post on Instagram
‘তেরি ওর’, ‘ঘর মোরে পরদেশিয়া’ একাধিক গান গাইলেন শ্রেয়া। তবে আম্বানিদের অনুষ্ঠান থেকে অরিজিতের সঙ্গে ‘আমি যে তোমার’ পারফরম্যান্সের ভিডিওই ভাইরাল। এছাড়াও তৃতীয় দিনে গান গেয়ে আসর মাতালেন লাকি আলি, সুখবিন্দর সিং, উদিত নারায়ণ, অ্যাকনরা।
[আরও পড়ুন: ‘কভি খুশি কভি গম’, আম্বানির পার্টিতে গোটা বচ্চন পরিবার, জয়ার পাশেও ঘেঁষলেন না ঐশ্বর্য!]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক