Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Kangana Chandramukhi 2

ভুতুড়ে ছবির প্রচারের আগেই ধুম জ্বর কঙ্গনার! ‘কুনজরের’ ভয়ে সিঁটিয়ে নায়িকা

গায়ে জ্বর নিয়েই সেজেগুজে 'চন্দ্রমুখী ২'র প্রচার। করে ফেললেন 'মস্ত' বানান ভুলও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২৩, ১৫:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২৩, ১৫:০৪

options
link
ভুতুড়ে ছবির প্রচারের আগেই ধুম জ্বর কঙ্গনার! ‘কুনজরের’ ভয়ে সিঁটিয়ে নায়িকা zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি মাসেই রিলিজ করছে ‘চন্দ্রমুখী ২’ (Chandramukhi 2)। আর সেই ভুতুড়ে সিনেমার প্রচারে যাওয়ার আগেই ধুম জ্বরে আক্রান্ত কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। অভিনেত্রীর আশঙ্কা, তিনি সম্ভবত কারও কুনজরে পড়েছেন।

প্রসঙ্গত, গায়ে জ্বর নিয়েই সেজেগুজে ‘চন্দ্রমুখী ২’র প্রচারে যাওয়ার জন্য তৈরি হয়েছেন কঙ্গনা রানাউত। আর সেইকথাই টুইটারে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী। কঙ্গনা লিখেছেন, “আজ ‘চন্দ্রমুখী ২’র প্রচারের জন্য তৈরি হচ্ছি। প্রচণ্ড উৎসুক। তবে, গায়ে হালকা জ্বর রয়েছে। হয়তো প্রচুর পরিশ্রমের জন্যই এই হাল! নয়তো কারও কুনজর লেগেছে আমার। যে কুনজর দিয়েছেন, দয়া করে ফিরিয়ে নিন।”

Advertisement

কঙ্গনাকে দেখা গেল, পুরোদস্তুর ট্র্যাডিশনাল সাজে। হলুদ শাড়ির সঙ্গে মানানসই গয়নায় সেজেছেন অভিনেত্রী। আর প্রচারে যাওয়ার আগেই সেই সাজগোজের ছবি শেয়ার করলেন কঙ্গনা রানাউত। শরীর খারাপও তাঁকে টলাতে পারেনি দায়িত্ব থেকে। তবে তাঁর টুইটের একটি বানান ভুল যাওয়ায় নেটপাড়ায় ফের ট্রোলের সম্মুখীন হতে হয়েছে তাঁকে। Mild-এর পরিবর্তে Milk লিখেছেন কঙ্গনা! আর তা নিয়ে বিদ্রুপের শিকার অভিনেত্রী। 

[আরও পড়ুন: অচেনা ফোনে লক্ষাধিক টাকা জালিয়াতির শিকার শ্রীলেখা, সাইবার সেলে অভিযোগ অভিনেত্রীর]

উল্লেখ্য, দিন কয়েক আগেই প্রকাশ্যে এসেছে ‘চন্দ্রমুখী ২’র ট্রেলার। যেখানে শাড়ি, গয়নায় অভিনেত্রীকে এক নৃত্যশিল্পীর ভূমিকায় দেখা গিয়েছে। তবে পয়লা ঝলকে নেটপাড়ায় শোরগোল ফেলে দিলেও বলিউড অভিনেত্রীর নাচ দেখে ততোধিক বিরক্ত নেটপাড়া। মারাত্মক ট্রোলের সম্মুখীনও হতে হয়েছিল অভিনেত্রীকে। ট্রেলারে তাঁর ভূতুড়ে অবতার দেখা গেল। যদিও খুব অল্প সময়ের জন্যই দেখা গিয়েছে কঙ্গনাকে। তবে সেসব উপেক্ষা করেই এবার জ্বর গায়ে ‘চন্দ্রমুখী ২’র প্রচারে গেলেন অভিনেত্রী। 

[আরও পড়ুন: ‘ওঁ’ ধ্বনিতে প্রকাশিত ‘দশম অবতার’-এর ফার্স্টলুক, কোলাজে প্রসেনজিৎ-যিশু-জয়া-অনির্বাণ]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.