সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২২ সালের ফেব্রুয়ারি মাসেই প্রয়াত হন বলিউডের জনিপ্রিয় অভিনেতা রমেশ দেও। আর তার বছর দেড়েকের মধ্যেই চিরগুণের দেশে পাড়ি দিলেন স্ত্রী সীমা দেও। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে যিনি বহু হিট সিনেমা উপহার দিয়েছেন। তাঁদের দুই পুত্রসন্তানও বলিউডের প্রতিষ্ঠিত। পরিচালক হিসেবে খ্যাতি অর্জন করেছেন অভিনয় দেও। অন্যদিকে অজিঙ্কা দেও নামজাদা অভিনেতা। বলিপাড়ার সেই দুই তারকাই বৃহস্পতিবার মাতৃহারা হলেন।
প্রসঙ্গত, ‘আনন্দ’, ‘কোরা কাগজ’, ‘কৌশিশ’- এর মতো বহু হিট ছবি উপহার দিয়েছেন অভিনেত্রী। হিন্দি সিনেমার পাশাপাশি মারাঠি ছবির জগতেও বেশ জনপ্রিয় ছিলেন সীমা দেও। রাজেশ খান্না, অমিতাভ বচ্চনের মতো বহু তাবড় অভিনেতার সঙ্গেই স্ক্রিন শেয়ার করেছেন বলিউডের প্রবীণ অভিনেত্রী।
[আরও পড়ুন: আবির-সোহিনীর ‘যত কাণ্ড কলকাতাতেই’, অনীক দত্তর মগজাস্ত্রে টলিউডে নতুন গোয়েন্দা]
সীমা দেওয়ের মৃত্যুসংবাদ নিশ্চিত করেছেন তাঁর ছেলে অভিনয় দেও। মৃত্যুকালে প্রবীণ অভিনেত্রীর বয়স হয়েছিল ৮৩। পরিচালক জানান, পরলোকের উদ্দেশে যাত্রা করেছেন মা। সুস্থই ছিলেন। তিনি আলঝাইমার্সে ভুগছিলেন। এছাড়া অন্য কোনও অসুস্থতা ছিল না তাঁর। প্রসঙ্গত, ২০২০ সালেও মায়ের অসুস্থতা নিয়ে টুইট করে সকলকে তাঁর সুস্থতা কামনা করার আরজি জানিয়েছিলেন তিনি। সীমা দেওয়ের মৃত্যুতে বলিপাড়ার অনেকেই শোকপ্রকাশ করেছেন।
সর্বশেষ খবর
-
মাংসের পর এবার পচা পনির, আইসক্রিমেও বিষ! বর্ধমানে অভিযান চালিয়ে বাজেয়াপ্ত ‘ভেজাল’ ঘি
-
দার্জিলিং স্টেশনে ভেঙে পড়ল টয় ট্রেনের লোকোশেডের একাংশ! আহত ৭ রেলকর্মী, দিনভর বাতিল জয় রাইড
-
মেডিক্যাল এমার্জেন্সি? হেলথ ইনসিওরেন্স ক্লেম নিয়ে যা না জানলেই নয়
-
জন্মাষ্টমীতে নাড়ু গোপালকে দিতেই হবে ৫৬ ভোগ, কারণ জানেন? কী বলছে পুরাণ
-
৬০ ঘণ্টা নেপালের ‘মৃত্যুস্তূপে’! উদ্ধার হতেই মা-বাবাকে শিশুকন্যার প্রশ্ন, ‘বাঁচাতে এলে না কেন?’