Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Ananya Panday

অনন্যা পাণ্ডের বুকের উপর ইয়াব্বড় ফড়িং! ‘উরফির বোন নাকি?’ খোঁচা নেটপাড়ার

ইয়াব্বড় ফড়িং ব্লাউজ পরে মারাত্মক ট্রোলড অভিনেত্রী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৮, ২০২৪, ১৯:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৮, ২০২৪, ১৯:০০

options
link
অনন্যা পাণ্ডের বুকের উপর ইয়াব্বড় ফড়িং! ‘উরফির বোন নাকি?’ খোঁচা নেটপাড়ার zoom
ছবি : ইনস্টাগ্রাম

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তারকাসন্তান হওয়ার প্রথম থেকেই লাইমলাইটে অনন্যা পাণ্ডে (Ananya Panday)। তবে করণ জোহরের ‘স্টুডেন্ট’ এখন বেশ পরিণত। একের পর এক ভিন্ন ঘরানার সিনেমায় অভিনয়, মার্জার সরণি থেকে রেড কার্পেটে তাঁর উপস্থিতি যেভাবে দ্যুতি ছড়ায়, তাতেই একবাক্যে বলে দেওয়া যায় যে বলিউডের নবীন প্রজন্মের অন্যতম বড় স্টার নিঃসন্দেহে অনন্যা পাণ্ডে। তবে লাইমলাইটে যেমন থাকেন, তেমন পান থেকে চুন খসলেও শুনতে হয় কটু কথা!

এই যেমন সম্প্রতি প্যারিস হউটে কোচার উইকের মার্জার সরণিতে প্রথমবার হেঁটেছেন অনন্যা। গত ২২ জানুয়ারি ফ্যাশন দুনিয়ার অন্যতম জনপ্রিয় শোয়ে দ্যুতি ছড়িয়েছেন অভিনেত্রী। আর নতুন এই মুকুটে চাঙ্কিকন্যা বেজায় খুশি হলেও নেটপাড়ার একাংশ কিন্তু রে-রে করে উটেছে তাঁর পোশাক দেখে।

Advertisement

রাহুল মিশ্রর ডিজাইন করা সুপারহিরো কালেকশনে দেখা গিয়েছে অনন্যা পাণ্ডেকে। দেখতে আউট অফ দ্য বক্স বটে! তবে অনন্যা কিন্তু বেশ সাহসিকতার সঙ্গে সেই ব্লাউজ ক্যারি করেছেন। নিজেই সেই ছবি পোস্ট করে অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন তিনি। অনন্যা পাণ্ডের বুকের উপর দেখা গেল, ইয়াব্বড় সাইজের একটা ফড়িং। তার আবার শুঁড়ও রয়েছে। আর সেটাতেই ঢাকা স্তনযুগল। সেই পোশাক দেখেই নিন্দুকদের একাংশ ট্রোল করা শুরু করেছেন। তাঁদের প্রশ্ন, “উরফির বোন নাকি আপনি?”

[আরও পড়ুন: মা হচ্ছেন ইয়ামি গৌতম, সাড়ে ৫ মাসের অন্তঃসত্ত্বা! খুশিতে ডগমগ পরিচালক স্বামী]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ananya 💛💫 (@ananyapanday)

বলিউডের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ অনন্যা পাণ্ডের দিকে সর্বদাই পাপারাজ্জিদের ফ্ল্য়াশলাইট। করণ জোহরের ‘ধর্মা’র ঘর থেকে বেরিয়ে ভিন্ন স্বাদের ছবিতে অভিনয় করে ইতিমধ্যেই অভিনেত্রী হিসেবে দর্শকদের নজর কেড়েছেন। উপরন্তু তাঁর ব্যক্তিগতজীবন, প্রেম-বিচ্ছেদ নিয়ে অনুরাগীদের কৌতূহলের অন্ত নেই। আদিত্য রায় কাপুরের সঙ্গে মাঝেমধ্যেই বিটাউনের ইতি-উতি দেখা যায় তাঁকে। বিদেশ বিভুঁইয়েও একসঙ্গে ট্যুর করেছেন তাঁরা। তবে এবার তাঁর ফ্যাশন সেন্সের জন্য ফের সংবাদের শিরোনামে অনন্যা পাণ্ডে।

[আরও পড়ুন: জরায়ুর ক্যানসারে ‘ডেথ স্টান্ট’ করেই সরকারি ব্র্যান্ড অ্যাম্বাসাডর পুনম পাণ্ডে? তুঙ্গে জল্পনা!]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.