সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসুস্থ অনিন্দিতা সর্বাধিকারী (Anindita Sarbadhicari)। আচমকাই বুকে ব্যথা অনুভব করেন। চিকিৎসকের পরামর্শেই হাসপাতালে ভর্তি হন পরিচালক। একটি আর্টারি পুরোপুরি ব্লক হয়ে গিয়েছিল অনন্দিতার। করতে হয় অস্ত্রোপচার। অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে অনিন্দিতার। এখন তিনি ভালো আছেন বলেই ফেসবুক পোস্টে জানিয়েছেন।

একের পর এক ফেসবুক পোস্টে নিজের অসুস্থতার খবর জানান অনিন্দিতা। প্রথমে নিজের হাসপাতালে ভর্তি হওয়ার ছবি শেয়ার করে তিনি জানান, বুকে ব্যথার জেরে সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। চেনা-পরিচিত ও অনুরাগীদের তিনি আশঙ্কিত হয়ে ফোন করতে বারণ করেন তিনি। কারণ ফোন তাঁর কাছে থাকবে না। আর বাড়িতে শুধুই বৃ্দ্ধ বাবা ও ছোট্ট ছেলে অগ্নিস্নাত রয়েছে। তবে সল্টলেকের ওই হাসপাতালে কারও চেনাশোনা থাকলে সাহায্য করার অনুরোধ জানান অনিন্দিতা।
[আরও পড়ুন: যিশু-নীলাঞ্জনার সম্পর্কে ভাঙন? মুখ খুললেন রুদ্রনীল, ‘কষ্ট পাচ্ছি’, লিখলেন পরিচালক রাজর্ষি]
অ্যাঞ্জিওপ্লাস্টির জন্য যাওয়ার আগেও একটি পোস্ট দেন অনিন্দিতা। খুব প্রয়োজন না হলে বাবা ও অগ্নিস্নাতকে ফোন না করার অনুরোধ করেন তিনি। সবশেষের পোস্টে পরিচালক লেখেন, “একটা আর্টারি পুরোপুরি ব্লক হয়ে গিয়েছিল। অ্যাঞ্জিপ্লাস্টি হয়ে গিয়েছে। হার্ট এখন পুরোপুরি ভালো আছে।” নিজের চিকিৎসার জন্য চিকিৎসক ইন্দ্রাণী গুহ ও হেমা রাথকে ধন্যবাদ জানান অনিন্দিতা।

উল্লেখ্য, এ দেশে তথা এ রাজ্যে হার্টের অসুখের মধ্যে সবচেয়ে সাধারণ সমস্যা হল ব্লকেজ বা হার্টে রক্ত চলাচলের পথ সংকীর্ণ হয়ে যাওয়া। আসলে এ দেশের মানুষের মধ্যে হার্টে একের বেশি ব্লক থাকা খুব সাধারণ ঘটনা। নিত্য এমন রোগীর সংখ্যা বেড়ে চলেছে। এমনকী, অল্পবয়সিরাও বাদ নেই। তাই প্রতি পদে সাবধান হওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।
View this post on Instagram
[আরও পড়ুন: ৩০তম কলকাতা চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সন থাকছেন না রাজ! পদ সামলাবেন কে?]
সর্বশেষ খবর
-
‘অতর্কিতে মৃত্যুর জন্য প্রস্তুত হন’, প্রয়াত সেনেটর গ্রাহামের প্রসঙ্গ টেনে ট্রাম্পকে হুমকি ইরানের
-
তৃণমূলের কোটিপতিরা ফেল! বিভিন্ন দলকে ভোটে জিতিয়ে কত কোটির সম্পত্তির মালিক পিকে?
-
ইথানলের মিশ্রণে কমছে গাড়ির মাইলেজ! ই-২০ বিতর্কে ফের মুখ খুললেন পরিবহণ মন্ত্রী গড়করি
-
হাতে লেখা বার্থ সার্টিফিকেটের জরাজীর্ণ দশা? এভাবে মোবাইলেই করে নিন ডিজিটাল
-
ফের পিছোল ‘মাতৃভূমি’র মুক্তি! কবে প্রেক্ষাগৃহের আলো দেখবে সলমনের সিনেমা?