সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মর্মান্তিক! ছেলের জন্মদিনের আগেই পথদুর্ঘটনায় মৃত্যু টলিউড অভিনেতার। শনিবার সকালে বেপরোয়া গতি প্রাণ কাড়ল তরতাজা যুবক আজাদ শেখের। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত অঙ্কুশ হাজরার ‘মির্জা’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি।
দিন কয়েক বাদেই ছিল ছেলের জন্মদিন। সকলে মিলে পালন করার পরিকল্পনাও ছিল। কিন্তু সন্তানের জন্মদিনে সেলিব্রেশন অধরাই রয়ে গেল আজাদের। শনিবার সকালে মামাবাড়ি যাওয়ার পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু হয় অভিনেতার। সোনারপুর আড়াপাঁচে এই ঘটনাটি ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় সোনারপুর পুলিশ। আজাদ শেখের দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
[আরও পড়ুন: ]
পরিবার সূত্রে খবর, আজাদ শেখ টলিউডের বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন। অঙ্কুশ অভিনীত তথা প্রযোজিত সুপারহিট ‘মির্জা’ ছবিতেও অভিনয় করেছিলেন তিনি। পুলিশ সূত্রে খবর, দ্রুত গতিতে বাইক চালানোর সময় সজোরে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ছোটা হাতিতে ধাক্কা দেন আজাদ। বাইকের গতিবেগ এতটাই ছিল, যে সামনের চাকা পর্যন্ত খুলে গিয়েছে এবং গাড়ির সামনের অংশ ব্যপক ক্ষতিগ্রস্থ হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ আজাদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
সর্বশেষ খবর
-
প্রোপাগান্ডা রাজনীতি গণতন্ত্রের অংশ নয়, পথ দেখাচ্ছে হাঙ্গেরি
-
রাজ্যে এবার বুলেট ট্রেন, দিল্লি থেকে শিলিগুড়ি পৌঁছবে মাত্র ৬ ঘণ্টায়, বড় আশ্বাস রেলমন্ত্রীর
-
জল্পনার অবসান! বিশ্বকাপ শুরুর পাঁচ দিন আগে ইরানকে ভিসা মঞ্জুর আমেরিকার
-
ইবোলা পরিসংখ্যানে আশার আলো কঙ্গোতে! বিপদ কাটেনি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা
-
‘রেলে ১ লক্ষ কোটির কাজ, মানচিত্রে জুড়বে গোটা বাংলা’, নবান্নে রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বড় ঘোষণা শুভেন্দুর