Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৬ জুলাই ২০২৬
Ankush Hazra

ফের অঙ্কুশের নায়িকা ঐন্দ্রিলা, পরিচালক পাভেলের নতুন ছবিতে চমক দেবে জুটি

এই ছবিতে উঠে আসবে এক মহিলা ইউটিউবারের গল্প।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৭, ২০২২, ১৭:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৭, ২০২২, ১৭:১৯

options
link
ফের অঙ্কুশের নায়িকা ঐন্দ্রিলা, পরিচালক পাভেলের নতুন ছবিতে চমক দেবে জুটি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমার পর্দায় এবার এক মহিলা ইউটিউবারের গল্প বলবেন পরিচালক পাভেল। ছবির নাম ‘পরিযায়ী’। ছবিতে ফের জুটি বাঁধছেন ঐন্দ্রিলা সেন (Oindrila Sen) ও অঙ্কুশ (Ankush)।

ছবি নিয়ে এক সংবাদমাধ্যমকে পাভেল জানিয়েছেন, ‘আমরা সকলেই যাযাবর। প্রত্যেকটা দিন আমরা বেঁচে থাকার লড়াইয়ে মেতে উঠি। কর্মক্ষেত্রে চাকরি যাওয়ার ভয় পাই। উর্ধ্বতন কর্মীদের থেকে নেতিবাচক মন্তব্য শুনে কেটে যাচ্ছে দিন। ফলে কাছের মানুষের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে। শুরু হয় সম্পর্কের টানাপোড়েন। এই নিয়েই এই ছবির গল্প।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা গিয়েছে, পাভেলের এই ছবিতে অঙ্কুশ ও ঐন্দ্রিলা ছাড়াও রয়েছেন ‘একেনবাবু’ খ্যাত অভিনেতা অনির্বাণ চক্রবর্তী। ছবিতে রয়েছেন মিশকা হালিম, বিশ্বরূপ বিশ্বাসও। খবর অনুযায়ী, এই ছবির শুটিং হবে লন্ডন ও স্কটল্যান্ডে। সব কিছু ঠিকঠাক চললে জুন মাসের গোড়াতেই শুরু হবে এই ছবির শুটিং।

[আরও পড়ুন: প্লাস্টিক সার্জারি করাতে গিয়ে বিপত্তি! মাত্র ২১ বছর বয়সেই মৃত্যু কন্নড় অভিনেত্রীর]

প্রথম ছবি ‘বাবার নাম গান্ধীজি’ থেকেই নজর কেড়েছিলেন পরিচালক পাভেল। জুলাইয়ে মুক্তি পাবে পাভালের ‘কলকাতা চলন্তিকা’। ২০১৬ সালের পোস্তা উড়ালপুল দুর্ঘটনাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এই ছবির প্রেক্ষাপট। পাভালের এই ছবি ছা়ড়াও পরিচালক প্রেমেন্দু বিকাশ চাকীর ছবি ‘লাভ ম্যারেজে’ দেখা যাবে অঙ্কুশ ও ঐন্দ্রিলা জুটিকে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ankush (@ankush.official)

[আরও পড়ুন: পল্লবীকে খুনের অভিযোগ, সাগ্নিকের সঙ্গে কি সত্যিই সম্পর্ক আছে? মুখ খুললেন বান্ধবী ঐন্দ্রিলা]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.