সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় চমক দিলেন বলিউড অভিনেতা অনুপম খের। রবীন্দ্রনাথ ঠাকুরের বেশে পোস্ট করলেন একটি ছবি। যেখানে অনুপমকে একেবারেই চেনা যাচ্ছে না। ভিডিওতে দেখা গিয়েছে, একেবারে রবিঠাকুরের কায়দায় দাঁড়িয়ে রয়েছেন অনুপম। পরনে তাঁর রবীন্দ্রনাথের মতো পোশাক। পাকা চুল, পাকা দাড়ি। তা কোন ছবির জন্য এরকম রূপ নিলেন অনুপম?
[আরও পড়ুন: ডাঙ্কি’র পোস্টার তৈরি করে চমকে দিলেন শাহরুখ অনুরাগী, কী বলছেন নেটিজেনরা?]
ছবি পোস্ট করে অনুপম ছবির বিষয়ে খুব একটা কিছু খোলসা করেননি। শুধু লিখেছেন, ‘এটা আমার ৫৩৮ তম প্রকল্প। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে অভিনয় করতে পেরে আমি গর্বিত।’
View this post on Instagram
কয়েক মাস আগে শান্তিনিকেতনে এসেছিলেন অনুপম। বোলপুর থেকে শেয়ার করেছিলেন নানা ভিডিও ও ছবি। সেখানে দেখা গিয়েছিল বিশ্বভারতীর ছাত্র-ছাত্রীদের সঙ্গে রবীন্দ্রসংগীত গাইতে। তখনই ইঙ্গিত দিয়েছিলেন এই ছবির।
আপাতত পরিচালক,অনুরাগ বসুর ‘মেট্রো ইন দিনো’ ছবির শুটিংয়ে ব্যস্ত অনুপম খের। ছবিতে অনুপম ছাড়াও রয়েছেন সারা আলি খান, আদিত্য রায় কাপুর, পঙ্কজ ত্রিপাঠি, নীনা গুপ্তা, কঙ্কনা সেন, আলি ফজল এবং ফাতিমা সানা শেখ। এছাড়াও কঙ্গনা রানাউতের ‘ইর্মাজেন্সি’ ছবিতেও দেখা যাবে অনুপম খেরকে।
[আরও পড়ুন: নিজের বিরুদ্ধেই মামলা দায়ের করলেন পরমব্রত চট্টোপাধ্যায়! বলিউডে বিপত্তি?]
সর্বশেষ খবর
-
গোল করে ‘বংশীবাদক কৃষ্ণ’ এমবাপে, কেন এমন সেলিব্রেশন ফরাসি তারকার?
-
শুভেন্দুকে নিয়ে ‘কুরুচিকর’ পোস্ট, নতজানু হয়ে ক্ষমা চাইলেন তৃণমূল নেতা!
-
৯ জনের মধ্যে ৬ জনই বিদ্রোহী! দিল্লিতে সাংসদদের জরুরি তলব উদ্ধব সেনার, প্রস্তুত শিণ্ডেও
-
দুঃসময়ে ‘পাকা চুলে’ই আস্থা মমতার! বিদ্রোহের আবহে তৃণমূলের রদবদলে কারা পেলেন সাংগঠনিক দায়িত্ব?
-
দোকান উচ্ছেদে রাতারাতি বেকার! ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে হাবরায় কমিউনিটি কিচেন বামেদের